খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারে সীতাকুণ্ড প্রেসক্লাবের জমকালো ফ্যামিলী নাইট

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২০, ৯:২২ অপরাহ্ণ
কক্সবাজারে সীতাকুণ্ড প্রেসক্লাবের জমকালো ফ্যামিলী নাইট

কামরুল ইসলাম দুলু,কক্সবাজার থেকে ফিরে : সীতাকুণ্ড প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও জমকালো ফ্যামিলী নাইট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দিনব্যাপী কক্সবাজারের হোটেল অস্কারের হলরুমে জমকালো এ ফ্যামেলী নাইট অনুষ্ঠিত হয়।

সীতাকুণ্ড প্রেসক্লাবের সকল সদস্য ও তাদের পরিবার এবং অতিথি মিলিয়ে বিশাল বহর নিয়ে শুক্রবার সকালে সীতাকুণ্ড থেকে পর্যটন নগরী কক্সবাজারের উদ্যেশে রওয়ানা হয়। সারাদিন সমুদ্র বীচে বেড়ানোর পর প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী ও সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরীর সংঞ্চালনায় সন্ধ্যা ৭ টা থেকে বিশাল হল রুমে শুরু হয় জমকালো ফ্যামেলী নাইট। চোখ জুড়ানো আলোকসজ্জায় সজ্জিত বিশাল মঞ্চে অনুষ্ঠিত উক্ত ফ্যামেলী নাইটে আকর্ষণীয় পর্ব ছিল র‌্যাফেল ড্র।

সমুদ্র সৈকতে সীতাকুণ্ড প্রেসক্লাবের সদস্যবৃন্দ

এছাড়া গুণীজন সংবর্ধনা এবং সীতাকুণ্ডের স্থানীয় শিল্পীদের পরিবেশনায় নৃত্য, গান পরিবেশিত হয়। এছাড়া রাঙ্গামাটির উপজাতি শিল্পীদের বিভিন্ন নৃত্য পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

উক্ত ফ্যামেলি নাইটে প্রেসক্লাবের পক্ষ থেকে সীতাকুণ্ড প্রেসক্লাবের তিন সাবেক সভাপতিকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও রাজনীতি, ব্যবসায়ী, সমাজ সেবকসহ সমাজের বিভিন্ন বিষয়ে অবদান রাখা ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে ইপসার পক্ষ থেকে সকল সাংবাদিকদের আড়াই হাজার টাকার গিফট হ্যাম্পার তুলে দেন ইপসার প্রধান নির্বাহী আরিফুল রহমান।

সীতাকুণ্ড প্রেসক্লাবের বনভোজনের ফ্যামেলী নাইট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যুরিষ্ট পুলিশের এডিশনাল ডিআইজি মোহাম্মদ মুসলিম, কক্সবাজারের পুলিশ সুপার ফজলে রাব্বি, শিল্পপতি মাষ্টার আবুল কাশেম, ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমান, সীতাকুণ্ড মেলা কমিটির সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী, ইপসার পরিচালক মঞ্জুর মোরশেদ চৌধুরী, বাদশা সিএনজি ফিলিং ষ্টেশানের সত্বাধিকারী মোঃ রফিকুল ইসলামকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

এছাড়া সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এস.এম ফোরকান আবু, এম হেদায়েত ও এম সেকান্দর হোসাইন, সংগীত শিল্পী শান্তা দাশ, অনন্যা বড়ুয়া, নয়ন চক্রবর্তীকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

র‌্যাফেল ড্র তে প্রথম পুরস্কার বিজয়ী হয়ে ফ্লিজ জিতে নেন সাংবাদিক জাহেদুল আনোয়ার চৌধুরী, দ্বিতীয় পুরস্কার ৩২ইঞ্চি এলসিডি টিভি বিজয়ী হন শুকতারা পার্কের মালিক কপিল উদ্দিন, তৃতীয় পুরস্কার এয়ার কুলার জিতে নেন হাকিম মোল্লা।

এছাড়া ১৮টি পুরস্কার লিটন কুমার চৌধুরী, জহিরুল ইসলাম, নাছির উদ্দিন অনিক, পলাশ চৌধুরী, দেলোয়ার হোসাইন, কামরুল ইসলাম দুলু, এস এম ইকবাল হোসেন, রাকেশ চৌধুরী, রফিকুল ইসলাম, জয়নাল আবেদিন, সাইফুল ইসলাম রুবেল, দীপ্ত চক্রবর্তী বিজয়ী হন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…