সাংবাদিক নুর মোহাম্মদ রানার মাতৃবিয়োগ, বিভিন্ন মহলের শোক জ্ঞাপন
দৈনিক সময়ের কাগজের চট্টগ্রামের আঞ্চলিক সম্পাদক, কলামিস্ট ও সুফি সংগঠক নুর মোহাম্মদ রানার মা নুরজাহান বেগম (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বার্ধক্যজনিত কারণে তাহেরাবাদ আবাসবক এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা গ্রামের লস্কর উজির বাড়ির মৃত নুরুল ইসলামের সহধর্মিণী। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার রাত সাড়ে ৮টায় রাউজানে গ্রামের বাড়ির মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
মরহুমার মৃত্যুতে দৈনিক সময়ের কাগজ পরিবার, চট্টগ্রাম রিপোটার্স ফোরাম, বাংলাদেশ সূফিবাদি ঐক্য ফোরাম, মদিনা ইসলামি মিশন পরিবার, রাউজান প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন