আনোয়ারায় টাকার অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত মিনু শীল, সাহায্যের আবেদন
২৪ ঘন্টা ডট নিউজ। আনোয়ারা প্রতিনিধি : টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না মিনু শীল (৪০) নামের এক হতদরিদ্র নারী। তিনি আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের বাসিন্দা বিধান শীলের স্ত্রী।
মিনু শীল দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে চিকিৎসার অভাবে বিছানায় কাতরাচ্ছে। তার স্বামী বিধান শীলের দু’চোখের দৃষ্টি শক্তি হারিয়ে যাওয়ায় তার পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব নয়।
গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) মিনু শীলের শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে রায়পুর ইউনিয়নের লোকনাথ সেবাশ্রমের সদস্যরা খবর পেয়ে মিনু শীলের বাড়িতে এসে তাদের সহযোগিতার মাধ্যমে বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩য় তলায় ১৩ নং বেডে ভর্তি করানো হয়।
মিনু শীলের স্বামী বিধান শীল জানায়, আমার এক ছেলে সন্তান রয়েছে। আমার দু’টি চোখ অন্ধ হয়ে যাওয়ায় চোখে দেখতে পায় না। আমার স্ত্রীর দীর্ঘদিন যাবৎ শারীরিক অবস্থা আশংকা জনক হলেও আমার পক্ষে চিকিৎসার খরচ বহন করা সম্ভব নয়।
মানবতার খাতিরে সমাজের বিত্তশালীরা একটু সহযোগিতায় হাত বাড়িয়ে দিলে আমার স্ত্রীর উন্নত চিকিৎসা করানো সম্ভব হবে।সহযোগিতা পাঠানোর জন্য বিকাশ নাম্বার 01927752117


আপনার মতামত লিখুন