খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ভাটিয়ারীতে মহাসড়কের পাশে সওজ’র উচ্ছেদ অভিযান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২০, ৩:০৫ অপরাহ্ণ
ভাটিয়ারীতে মহাসড়কের পাশে সওজ’র উচ্ছেদ অভিযান

২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড ভাটিয়ারীতে সড়ক ও জনপদ বিভাগের জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করছে সড়ক ও জনপদ বিভাগ। 

বৃহস্পতিবার সকালে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ভাটিয়ারী হাজী টিএসি উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন থেকে মাদামবিবির হাট পর্যন্ত সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী ম্যাজিস্টেট ও উপ সচিব মনোয়ারা বেগমের উপস্থিতিতে এই অভিযান পরিচালনা হয়। অভিযানে অবৈধ ভাবে দোকান, মার্কেট ও শিপ ব্রেকিং ইয়ার্ডের ব্যবসায়ীদের দখলে থাকা জায়গা দখল মুক্ত করা হয়। 

অভিযানে উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগের সীতাকুন্ডের সহকারী প্রকৌশলী গোলাম ফারুক, উপ-সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন, উপ সহকারী প্রকৌশলী আবুল কাসেম ও বার আউলিয়া হাইওয়ে থানা এসআই সাইফুল ইসলাম।

জানা যায়, ঢাকা চট্টগ্রামের উভয় পাশে সড়ক ও জনপদের জায়গায় অবৈধ ভাবে দোকান পাট মার্কেট ও শিপ ব্রেকিং ইয়ার্ডের বিভিন্ন ব্যবসায়ীরা মালামাল রেখে দখলে নিয়েছে। এরই প্রেক্ষিতে গত তিন মাস আগে সড়ক ও জনপদ বিভাগ থেকে সড়ক ও জনপদের জায়গায় ছেড়ে দেওয়ার জন্য নোটিশ জারি করে।ভাটিয়ারীতে উচ্ছেদ অভিযান

সর্বশেষ গত ৭ জানুয়ারী সড়ক ও জনপদ বিভাগ থেকে মাইকিং করা হয়। মাইকিং এ বলা হয় ১৫ জানুয়ারীর মধ্যে সড়ক ও জনপদ বিভাগের জায়গাটি ছেড়ে না দিলে ১৬ জানুয়ারী থেকে উচ্ছেদ অভিযান শুরু হবে। বৃহস্পতিবার থেকে এই অভিযান শুরু হয়। মহাসড়ক থেকে ৩০ ফুট সরকারী জায়গা অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করা হয়।

এই বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের সীতাকুন্ডের সহকারী প্রকৌশলী গোলাম ফারুক ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশের্ব ব্যবসায়ীরা সড়ক ও জনপদের জায়গা দিন দিন দখলে নিয়ে যাচ্ছে। এরই প্রেক্ষিতে অবৈধ ভাবে দখলদারকে ছেড়ে দেওয়ার জন্য নোটিশ ও মাইকিং করা হয়েছে।

আজ বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্টেটের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান শুরু করি। এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…