করেরহাটে বালু বোঝাই ট্রাক ও সিএনজির সংঘর্ষ : নিহত ২
মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের করেরহাট ফরেস্ট অফিস সংলগ্ন গেড়ামারা এলাকায় ড্রাম ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এখন পর্যম্ত নিহত-আহতদের নাম জানা সম্ভব হয়নি। ঘাতক ড্রাম ট্রাকের নাম্বার চট্ট মেট্রো-শ ১১-২৩১১।
নিহতরা রামগড়ের বাগানবাজার ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানাযায়, শুক্রবার বেলা সাড়ে ১১টায় রামগড় মূখী সিএনজি (রাশেদা এক্সপ্রেস) এবং বারইয়ারহাট মূখী একটি ড্রাম ট্রাকের মধ্য এ সংঘর্ষের ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন