নবগঠিত কুমিল্লা সংবাদপত্র হকার্স কল্যাণ সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০, ৭:৪৩ রাত
নবগঠিত কুমিল্লা সংবাদপত্র হকার্স কল্যাণ সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা জেলা সংবাপত্র হকার্স কল্যাণ সমিতির উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছো। জেলার সদর উপজেলার ঝাগুরজুলি এলাকার অভিজাত হোটল হক ইন এর এর কনফারেন্স হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় দৈনিক কুমিল্লার কাগজ এর সম্পাদক ও প্রকাশক আবুল কাশেম হৃদয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর ও কুমিল্লার কাগজ প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুন, দৈনিক তরুন কন্ঠ ও ডাক প্রতিদিন এর স্টাফ রিপোর্টার মাহফুজ বাবু, আব্দুল মান্নান প্রমুখ।

সভায় সংবাদপত্র হকারের নানা সমস্যা ও করনীয় সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচানা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে কুমিল্লা সংবাদপত্র হকার কল্যাণ সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হন আনোয়ার হোসেন, সহ সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক আবু সাইদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক শাহজাহান, সাসংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক একরামুল হক রাসেল , অর্থ সম্পাদক রবিউল গাজী জুয়েল, সদস্য সচিব আবদুক আলীম, প্রচার সম্পাদক ফারুক, ধর্ম সম্পাদক আবদুল মালেক সহ ২০ সদস্যের কমিটি অনুমোদন করা হয়। এসময় জেলা সংবাদপত্র হকার কল্যাণ সমিতির সকল সদস্যগন উপস্থিত ছিলেন।

Feb2
Feb2