সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় উল্টে গেছে বাস : আহত ১৫ পোষাক শ্রমিক

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারি, ২০২০, ২:১৬ দুপুর
সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় উল্টে গেছে বাস : আহত ১৫ পোষাক শ্রমিক

২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায় একটি কাভার্ডভ্যানের ধাক্কায় উল্টে গেছে পোষাক শ্রমিক বহণকারী একটি বাস।

এতে ইউনিটেক্স নামের পোষাক কারখানাটির ১৫ জন শ্রমিক কম বেশি আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ ২০ জানুয়ারি সোমবার সকালে উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে এ দুর্ঘটনা ঘটে।

তবে দুর্ঘটনায় আহত শ্রমিকদের কারো অবস্থা গুরুতর নয় জানিয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তাশারফ হোসেন বলেন, সোমবার ভোরে ইউনিটেক্স গার্মেন্টসের শ্রমিক বহনকারী বাসটি কারখানার উদ্দ্যেশে যাচ্ছিলেন।

এমন সময় একই মুখী একটি কাভার্ডভ্যান পেছন থেকে বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি রাস্তার পাশে উল্টে গিয়ে ১৫ জন শ্রমিক আহত হন। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সবাই শঙ্কামুক্ত বলে তিনি জানান।

এদিকে কাভার্ডভ্যানটি আটক করার তথ্য নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. জয়দুল হোসেন।

Feb2
Feb2