টুঙ্গিপাড়া থানায় আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৮:৫৯ রাত
টুঙ্গিপাড়া থানায় আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ, সংঘর্ষ ও ভাঙচুরের পর এবার থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিক্ষুব্ধ নেতাকর্মীরা টুঙ্গিপাড়া থানায় আগুন দেন।

এর আগে দিনভর দফায় দফায় মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা থানায় আগুন ধরিয়ে দিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়।

বিস্তারিত আসছে…

Feb2
Feb2