বাঁশখালীতে বিএনপি নেতার বাড়ির দরজায় দুর্বৃত্তের আগুন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪:৪১ বিকাল
বাঁশখালীতে বিএনপি নেতার বাড়ির দরজায় দুর্বৃত্তের আগুন

চট্টগ্রামের বাঁশখালীতে সাবেক ইউপি চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ সদস্য আমিনুর রহমানের বাড়ির প্রধান দরজায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা হয়।

আমিনুর রহমানের অভিযোগ, ২-৩ জন দুর্বৃত্ত বাড়ির প্রধান দরজায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পাশের একটি পোলট্রি খামারের কর্মীরা আগুন দেখতে পেয়ে তাঁকে খবর দেন। তাঁরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

তিনি জানান, ঘটনার সময় পরিবারের কোনো সদস্য বাড়িতে ছিলেন না। তাঁর ভগ্নিপতির এক আত্মীয় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়তে পারেনি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ বক্সের এসআই বাবুকেও অবহিত করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতারা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Feb2
Feb2