প্রধানমন্ত্রী তারেক রহমানকে সঙ্গে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বৈঠক
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১৮ নভেম্বর) মাগরিবের নামাজের আগে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোটের রায় এবং গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
জামায়াতের এক সংসদ সদস্যের বরাতে জানা গেছে, প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই নেতা ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না।
এদিকে রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে ডিসেম্বরজুড়ে কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত জানানো হবে। পাশাপাশি আগামী ২১ নভেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে দলটি।
বুধবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানান।



আপনার মতামত লিখুন