যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৭:১৫ সকাল
যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান

যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নতুন করে সামরিক হামলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, ইরানের ওপর আবারও হামলা হলে আগের চেয়ে আরও ভয়াবহ জবাব দেওয়া হবে। সেই জবাব ভৌগোলিক সীমারেখার মধ্যেও সীমাবদ্ধ থাকবে না।

বুধবার (১৮ নভেম্বর) এক বক্তব্যে হাতামি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সম্ভাব্য হামলা মোকাবিলায় স্থল, নৌ, বিমান ও আকাশ প্রতিরক্ষা বাহিনীর প্রস্তুতি জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও তার সমর্থকরা বিশ্বের যেখানেই থাকুক, ইরানের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক পদক্ষেপ নেওয়া হলে কঠোর জবাব দেওয়া হবে। এ বিষয়ে সামরিক কমান্ডারদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

ইরানের সেনাপ্রধান আশা প্রকাশ করেন, প্রতিপক্ষ কোনো ভুল হিসাব করবে না। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, নতুন করে আগ্রাসন চালানো হলে ইরান এমন জবাব দেবে, যা অন্যদের জন্যও সতর্কবার্তা হয়ে থাকবে।

যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং ইরানের পাল্টা হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সূত্র: সামা টিভি

Feb2
Feb2