খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শত্রুতার আগুনে পুড়ল হতদরিদ্র নারীর বসতঘর

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০, ৫:৪৫ অপরাহ্ণ
শত্রুতার আগুনে পুড়ল হতদরিদ্র নারীর বসতঘর

২৪ ঘন্টা ডট নিউজ। লামা প্রতিনিধি : বান্দরবানের আলীকদম উপজেলায় প্রতিপক্ষ কর্তৃক জাহানারা বেগম নামের এক হত দরিদ্র নারীর কাঁচা বসতঘর আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের দুর্গম পাহাড়ি পানির ঝিরি পাড়ায় এ ঘটনা ঘটে। এতে প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ দেড় লাখ টাকা হবে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্তরা।

পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন ঘরে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত বসতঘর মালিক জাহানারা বেগমের। বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত জাহানারা বেগমের স্বামী মো. জাকের উল্লাহ লামা প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

অভিযোগে জানা যায়, ২০১২ সালে পানির ঝিরির বাসিন্দা মো. জাকের উল্লাহ জনৈক প্রুসিঅং মার্মার কাছ থেকে বিভিন্ন ফলজ বনজ বাগানসহ তিন একর জমি কিনেন। জমি কেনার পর থেকে স্ত্রী জাহানারা বেগমসহ ওই জমিতে একটি বসতঘর নির্মাণ করে বসবাস করে আসছেন। এদিকে জমি কেনার আগে অবগত না করায় ক্ষিপ্ত হন পাশের বাসিন্দা মৃত সোলাইমান মিয়াজীর ছেলে নুরুল হুদা ও তার স্ত্রী তাহেরা বেগম।

এর জের ধরে বিভিন্ন সময় জমিতে গরু ছাগল লেলিয়ে দিয়ে ক্ষেতের ফসল নস্ট ও হয়রানি করার পাশাপাশি জাহানারা বেগমের বসতঘর আগুনে জ্বালিয়ে দেয়ার হুমকিও দেন প্রতিপক্ষ নুরুল হুদাগং।

এ ঘটনায় জাহানারা বেগম উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে ২০১৯ সালের ১৮ নভেম্বর লিখিত অভিযোগ করেন। হুমকির দু-মাস যেতে না যেতেই গত মঙ্গলবার ভোর ৫টার দিকে হঠাৎ ঘরের চারপাশে আগুন জ্বলে ওঠে।

খবর পেয়ে স্থানীয়রা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে হয়ে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ার কারনে ঘরের কোন মালামাল রক্ষা করা সম্ভব হয়নি বলে জানান স্থানীয়রা।

অভিযোগ অস্বীকার করে নুরুল হুদা বলেন, জাহানারা বেগম ও জাকের উল্লাহর অভিযোগ মিথ্যা ও বানোয়াট।

ক্ষতিগ্রস্ত মো. জাকের উল্লাহ ও জাহানারা বেগম বলেন, ঘরে বিদ্যুতের সংযোগ নেই। আমরা ঘরে ছিলাম না বিধায় রান্নাও হয়নি দু’দিন। এ সুযোগকে কাজে লাগিয়ে প্রতিপক্ষ কোন এক সময় ঘরে আগুন লাগিয়ে দেয় বলে আমাদের ধারণা।

এ বিষয়ে আলীদকমের চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ সদস্য মো. আইয়ুব বলেন, জাহানারা বেগমের বসতঘর আগুনে পোড়ানোর ঘটনা কেউ জানায়নি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…