মির্জাপুল ওয়াপদা বস্তিতে আগুন
চট্টগ্রামের পাচঁলাইশ থানাধীন মির্জাপুল পুরাতন ওয়াপদা বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের ১৪ টি গাড়ি।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান।
তিনি বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানতে পারেনি ফায়ার সার্ভিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আগুন লাগার কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন