খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ভাটিয়ারীতে চিটাগাং গ্রামার কমিউনিটি স্কুলের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০, ৮:১০ অপরাহ্ণ
ভাটিয়ারীতে চিটাগাং গ্রামার কমিউনিটি স্কুলের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : চিটাগাং গ্রামার স্কুল দ্বারা পরিচালিত সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে প্রতিষ্ঠিত সিজিএস কমিউনিটি স্কুলের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২৫ জানুয়ারী) সীতাকুণ্ডের ভাটিয়ারী বিএমএ এলাকায় ক্যাম্পাসে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

সিজিএস কমিউনিটি স্কুল, এনসি ক্যাম্পাসের সহকারী প্রধান শিক্ষিকা সোমা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চিটাগাং গ্রামার স্কুলের এইচ আর ও একাউন্টস ডিপার্টমেন্টের প্রধান হামিদা খান মনি।

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন এর সভাপতি সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম। চিটাগাং গ্রামার স্কুল, মিডল ক্যাম্পাসের শিক্ষিকা হাবিবুন নেছা’র উপস্থাপনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাংবাদিক মামুনুর রশিদ (মামুন)।

জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে এই অনুষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে চিটাগাং গ্রামার স্কুলের এইচ আর ও একাউন্টস ডিপার্টমেন্টের প্রধান হামিদা খান মনি ২০১২ সাল থেকে শুরু হওয়া এই কমিউনিটি বিদ্যালয়ের ইতিহাস নিয়ে আলোচনা করেন এবং সাথে সাথে সিজিএস কমিউনিটি স্কুলের ভবিষ্যত স্বপ্ন ও কার্যক্রমও তুলে ধরেন।

সিজিএস কমিউনিটি স্কুল ভাটিয়ারী ক্যাম্পাসে প্রায় ১৪৫ জন শিক্ষার্থীর উৎসাহী পদচারণায় মুখরিত হয়ে ওঠে দিনটি।

উল্লেখ্য, সিজিএস কমিউনিটি স্কুলের শিক্ষার্থীদের জন্য পরিচালকগণ এই দিনে হাইজিন প্যাক উপহার দেন। তাছাড়াও এই স্কুলের শিক্ষার্থীদের জন্য চিটাগাং গ্রামার স্কুলের পরিচালকগণ প্রতিবছর বই-খাতা, স্কুল ইউনিফর্ম, ব্যাগ, স্টেশনারি, জুতো-মোজা, ঈদের পোশাক এবং প্রতিদিন টিফিনে দুধ, কলা, ডিম দিয়ে থাকেন সম্পূর্ণ বিনামূল্যে।

চিটাগাং গ্রামার স্কুল এর স্কুল ড্রেস এর ন্যায় কমিউনিটি স্কুলের শিক্ষার্থীদেরও দেওয়া হয় একই স্কুল ড্রেস। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মানসম্মত শিক্ষার এ যেন অনন্য শিক্ষাঙ্গন।

উল্লেখ্য যে, ২০১২ সনে মাত্র ১৮ জন শিক্ষার্থী নিয়ে সিজিএম কমিউনিটি স্কুলের যাত্রা শুরু হয় যা বর্তমানে ৬টি প্রতিষ্ঠানে এগারো শাতাধিক শিক্ষার্থী প্রতিদিন স্কুল প্রাঙ্গন মূখর করে তুলছে। আর এই মহৎকাজ সম্পন্ন করার জন্য যারা নিরলসভাবে কাজ করে গেছেন তারা হলেন মহৎপ্রান শিক্ষানুরাগী চিটাগ্রাং গ্রামার স্কুলের পরিচালক মিসেস ফারহাত খান, মিসেস শিরিন ইস্পাহানী ও প্রয়াত বিলকিস ইকবাল।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…