গহিরা এ.জে.ওয়াই.এম.এস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০, ৫:৪৬ সন্ধ্যা
গহিরা এ.জে.ওয়াই.এম.এস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: রাউজানের গহিরা এজেওয়াইএমএস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী সভা ২৬ জানুয়ারি রবিবার সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ডাঃ দীপক সরকারের সভাপতিত্বে ও শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেপায়েত উল্লাহ্, রাউজান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী ইকবাল, রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খাঁন,পৌর ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, আওয়ামীলীগ নেতা শ্যামল দত্ত, মুছা আলম খান চৌধুরী, সৈয়দ আব্দুল জব্বার সোহেল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক হাবিবুল হক। এতে স্কুলের শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

Feb2
Feb2