বাড়ীঘোনা প্রিমিয়ার লীগের ষষ্ঠ আসরের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০, ৮:৪৫ রাত
বাড়ীঘোনা প্রিমিয়ার লীগের ষষ্ঠ আসরের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

রাউজান(চট্টগ্রাম) প্রতিনিধি: বাড়ীঘোনা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত বাড়ীঘোনা প্রিমিয়ার লীগ (বিপিএল) ২০২০ ষষ্ঠ আসরের উদ্ভোধনী খেলা স্থানীয় প্রিমিয়ার লীগ মাঠে অনুষ্ঠিত হয়।

বাড়ীঘোনা ক্রীড়া সংস্থার চেয়ারম্যান জাবের কায়ছার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এরশাদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম আবহনী লিমিটেড এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি লায়ন আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী,বিশেষ অতিথি ছিলেন ৪২নং নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম। এতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউ এ ই কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শহীদ তবারক স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আজম ফারুক, শহীদ তবারক স্মৃতি সংসদের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন, লন্ডন প্রবাসী মোঃ আজিজুল হক প্রমুখ।

উদ্বোধনী খেলায় বাড়ীঘোনা টাইগার স্টার একাদশ বাড়ীঘোনা টাইগার স্টার রয়েল চ্যালেঞ্জারকে হারিয়ে টুর্ণামেন্টে শুভ শুচনা করেছে। ম্যাচের সেরা খেলোয়ার নির্বাচিত হন মোঃ মামুন।

Feb2
Feb2