খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চলে যাচ্ছেন টাইগারদের ফিজিও মারিও

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০, ৪:২৪ অপরাহ্ণ
চলে যাচ্ছেন টাইগারদের ফিজিও মারিও

পূর্ণ মেয়াদে দলের সাথে রাখতে চাওয়া ফিজিও মারিও ভিল্লাভারায়নকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কাজ প্রস্তাব পেয়ে সেখানে কাজ করার আগ্রহ প্রকাশ করায় পারস্পারিক বোঝাপড়ার মাধ্যমে অব্যহতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০১৪ সাল থেকে বাংলাদেশে আছেন মারিও। এই দীর্ঘসময় তামিম-মুশফিকদের সাথে কাজ করেছেন তিনি। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কাজ করার প্রস্তাব পেয়ে এই সম্পর্ক ছিন্ন করে ফেলছেন এই লঙ্কান। তার চলে যাওয়ার বিষয়টি নিয়ে আগেই গুঞ্জন উঠেছিল। এবার তিনি নিজে এবং বিসিবির প্রধান নির্বাহিও খরবটি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ দলের সাথে আগামী জিম্বাবুয়ে সফর পর্যন্ত কাজ করবেন মারিও। তারপরই চলে যাবে আইপিএলে। গত বুধবার (২৯ জানুয়ারি) পদত্যাগ পত্রও জমা দিয়েছেন তিনি। জিম্বাবুয়ে সফর শেষে সানরাইজার্স  হায়দরাবাদের শিবিরে যোগ দেবেন মারিও।

এই ব্যাপারে ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে মারিও জানান, ‘হ্যা, আমি পদত্যাগ পত্র দিয়েছি। সানরাইজার্স হায়দরাবাদের সাথে কাজ করার প্রস্তাব পেয়েছি এবং তাদেরকে না বলতে পারিনি। অবশ্যই আমি বাংলাদেশকে মিস করব। ওখানে ছয় বছর কাটিয়েছি, দারুণ সময় ছিল।’

অপরদিকে বিসিবির প্রধান নির্বাহি নিজামউদ্দিন চৌধুরি জানিয়েছেন, মারিও সাথে বাংলাদেশের চুক্তি ছিল তাকে পূর্ণকালীনই টাইগারদের সাথে কাজ করতে হবে। কিন্তু মারিও আইপিএলেও কাজ করতে আগ্রহ প্রকাশ করায় আর বিসিবি তাকে রাখতেও চায় না। দুই পক্ষের বোঝাপড়ার মাধ্যমে দীর্ঘ সময়ের সম্পর্কের ইতি টানা হয়েছে।

‘মারিও-এর সাথে আমাদের তিন বছরে চুক্তিতে ছিল তাকে বাংলাদেশ জাতীয় দলের সাথে পূর্ণ মেয়াদে কাজ করতে হবে। তিনি এখন আইপিএলেও কাজ করতে আগ্রহী কিন্তু আমরা চাই না আমাদের কোনো পূর্ণ মেয়াদের কোচিং স্টাফ আইপিএলে কাজ করুক। হতে পারে তখন আমাদেরও সিরিজ বা ক্যাম্প থাকতে পারে। তাই আমরা পারস্পারিক বোঝাপড়ার মাধ্যমে ব্যাপারটার নিষ্পতি করেছি।’

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…