খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রোটিয়াদের উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০, ১০:২৮ অপরাহ্ণ
প্রোটিয়াদের উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। যুবাদের বিশ্ব আসরে এ নিয়ে দ্বিতীয়বার শেষ চারে জায়গা করে নিল টাইগাররা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পচেফস্ট্রুমে স্বাগতিক দলকে ১০৪ রানের পরাজয়ের স্বাদ দেয় আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২৬১ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রোটিয়ারা গুটিয়ে যায় ১৫৭ রানে।

টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরুর ইঙ্গিত দিচ্ছিলেন দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। তবে ধীর-স্থির ভঙ্গিতে খেলেও ইনিংস বড় করতে পারেননি ইমন। তার বিদায়ের পর সাজঘরে ফেরেন মাহমুদুল হাসান জয়ও। তবে তৌহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে দেখেশুনে খেলে যান ইমন। দুজনই পূর্ণ করেন অর্ধ-শতক।

অর্ধ-শতক তুলে নেন শাহাদাত হোসেনও। তাদের ব্যাটিং দৃঢ়তায় নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ দাঁড়ায় ২৬১ রান।

দলের পক্ষে তামিম ৮৪ বলে ৮০, শাহাদাত ৭৬ বলে ৭৪ ও হৃদয় ৭৩ বলে ৫১ রান করেন। এছাড়া ১১ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক আকবর। দক্ষিণ আফ্রিকার যুবাদের পক্ষে ফেকো মলেটসেন দুটি উইকেট শিকার করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকা প্রথম উইকেট হারায় দলীয় ৩৪ রানে। ওপেনার খানিয়া কোটানিকে সাজঘরে ফেরান তানজিম হাসান সাকিব। এরপর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। সাকিব ও শরিফুল ইসলামের সাথে প্রোটিয়া শিবিরে আঘাত হানেন স্পিনার রকিবুল হাসান। মূলত রকিবুলের ঘূর্ণিতেই খেই হারায় দক্ষিণ আফ্রিকা।

অবশ্য প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন লুক বিউফোর্ট। তবে তার একক প্রচেষ্টা সফল হয়নি সতীর্থদের সঙ্গহীনতায়। ৯০ বলে ৬০ রান করে দলের পক্ষে একমাত্র উল্লেখযোগ্য স্কোর তার। এছাড়া ৩৪ রান আসে জনাথন বার্ডের ব্যাট থেকে। শেষপর্যন্ত ৪২.৩ ওভার ব্যাট করে প্রোটিয়াদের ইনিংস থামে ১৫৭ রানে। বাংলাদেশ পায় ১০৪ রানের জয়।

বাংলাদেশের পক্ষে রকিবুল একাই শিকার করেন পাঁচটি উইকেট। এছাড়া সাকিব দুটি এবং শরিফুল ও শামিম একটি উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর

টস: দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ ২৬১/৫ (৫০ ওভার)
তামিম ৮০, শাহাদাত ৭৪, হৃদয় ৫১
মলেটসেন ৪১/২, ভ্যান ভুরেন ৪৬/১

দক্ষিণ আফ্রিকা ১৫৭ (৪২.৩ ওভার)
বিউফোর্ট ৬০, বার্ড ৩৫, লিস ১৯
রকিবুল ৩২/৫, সাকিব ৪১/২, শরিফুল ২৮/১, শামিম ৩৬/১

ফল: বাংলাদেশ ১০৪ রানে জয়ী।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…