খুঁজুন
, ,

বানোয়াট নির্বাচনের ফলাফল কোনমতেই গ্রহণযোগ্য নয়:শামীম

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 3 February, 2020, 7:08 pm
বানোয়াট নির্বাচনের ফলাফল কোনমতেই গ্রহণযোগ্য নয়:শামীম

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, ইভিএম দিয়ে নতুন কৌশল উদ্ভাবনের মধ্য দিয়ে সরকার ঢাকা সিটি করপোরেশনে তাদের ইচ্ছা মত ফলাফল প্রকাশ করেছে। ইভিএমের উপর জনগণের কখনো আস্থা ছিল না, কারণ ইভিএম হল ভোট ডাকাতির কৌশল। ক্রুটিপূর্ণ ইভিএম মেশিনের কারণে অনেক ভোটার ভোট দিতে পারেনি। ফলাফল ঘোষণা সন্ধ্যার সময় একদম বন্ধ করে দিয়ে নিজেদের মত হিসাব মিলিয়ে মিডিয়া কারচুপির মাধ্যমে ফলাফল প্রকাশ করেছে। তাই এ বানোয়াট নির্বাচনের ফলাফল কোনমতেই গ্রহণযোগ্য নয়। ইভিএমের মাধ্যমে নির্বাচন কমিশন মানুষের ভোটাধিকার হরণ করেছে। এ অপরাধে কমিশনকে জনগণের আদালতে দাড়াতে হবে।

তিনি আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর দোস্তবিল্ডিংস্থ দলীয় কার্য্যলয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশের মানুষ আগের চেয়ে অনেক বেশি এখন গণতন্ত্র সচেতন। তারা গণতন্ত্রের জন্য অতীতে লড়াই করে রক্ত দিয়েছে। কিন্তু আওয়ামীলীগ সরকার দেশের গণতান্ত্রিক ও নির্বাচনী ব্যবস্থাকে ধংস করে দিয়েছে। যার কারণে মানুষ এখন নির্বাচন ও গণতন্ত্রের প্রতি আস্থাহীনতায় ভুগছে। ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনে ভোটার উপস্থিতিই সেটা প্রমাণ করেছে। এটা গণতন্ত্রের জন্য অশনি সংকেত।

বিশেষ অতিথির বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী বলেন, ২০১৮ সালের নির্বাচনে আগের রাতে ভোট ডাকাতি করে আওয়ামীলীগ একটি অবৈধ দখলদার সরকার প্রতিষ্ঠা করেছে। শনিবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনেও ইভিএমের মাধ্যমে ভোট ডাকাতির আরেকটা মহড়া দিল। এতে প্রমাণ হয় এ সরকার, নির্বাচন কমিশন এবং রাষ্ট্রযন্ত্রগুলোর মধ্যে আর কোন পার্থক্য নেই। এটা পুরোপুরি একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত হয়ে গেছে।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে সরকার তাদের ক্যাডার বাহিনী ও প্রশাসনকে ব্যবহার করে ভোট কেন্দ্র দখল করেছিল। একইভাবে ঢাকার দুই সিটি নির্বাচনেও ভোট কেন্দ্র দখল, জালিয়াতি, ভোটারদের ভয়ভীতি ও গণমাধ্যম কর্মীদের উপর হামলা করে মানুষের ভোটাধিকার হরণ করেছে।

তিনি আরো বলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটিকে তিন মাসের মধ্যে কমিটি গঠন করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু জেলার আওতাধীন বোয়ালখালীর সংসদীয় আসনের উপ-নির্বাচনের কারণে তিন মাসের ভিতর কমিটি গঠন প্রক্রিয়ার কাজ সেভাবে করা যায়নি। আজকের সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী কিছু দিনের মধ্যেই জেলার আওতাধীন থানা, উপজেলা ও পৌরসভার কমিটি গঠন করা হবে। সকলকে ভেদাভেদ ভুলে বিএনপিকে শক্তিশালী করার জন্য এক সাথে কাজ করার আহবান জানান তিনি।

দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমদ খানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আব্বাস, সদস্য অধ্যাপক শেখ মো. মহিউদ্দীন, এনামুল হক এনাম, ইদ্রিস মিয়া, এডভোকেট ইফতেখার হোসেন মহসীন, মোশাররফ হোসেন, নুরুল আনোয়ার, এডভোকেট এস এম ফোরকান, আবদুল গাফ্ফার চৌধুরী, বদরুল খায়ের চৌধুরী, এহসান এ খান, এম মনজুর উদ্দীন চৌধুরী, মুজিবুর রহমান চেয়ারম্যান, অধ্যাপক মোজাফ্ফর আহমদ চৌধুরী টিপু, লিয়াকত আলী চেয়ারম্যান, এডভোকেট নুরুল ইসলাম, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, হাজী আবুল কালাম আবু, সিরাজুল ইসলাম সওদাগর, মোস্তাফিজুর রহমান চৌধুরী, এডভোকেট ফৌজুল আমীন, খোরশেদ আলম, জামাল হোসেন, মফজল আহমদ চৌধুরী, নুরুল ইসলাম সওদাগর, মেজবাহ উদ্দীন চৌধুরী জাহেদ, হুমায়ুন কবির চৌধুরী আনসার, লায়ন হেলাল উদ্দীন, আমিনুর রহমান চৌধুরী, হাজ্বী মো: রফিক, হামিদুল হক মন্নান চেয়ারম্যান, নবাব মিয়া, এহসান মওলা, মোকতার আহমদ, নুরুল কবির, মইনুল আলম ছোটন, শফিকুল ইসলাম চেয়ারম্যান, জিয়াউদ্দীন চৌধুরী আশফাক, মোস্তাফিজুর রহমান, এডভোকেট কাশেম চৌধুরী, সাজ্জাদ হোসেন, জসিম উদ্দীন, এস এম সলিম উদ্দীন চৌধুরী খোকন, চন্দ্র গুপ্ত বড়ুয়া, নিলুফার ইয়াসমীন প্রমুখ।

 

Feb2
Feb2

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 22 August, 2026, 4:11 pm
ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) সংসদ সচিবালয় এ সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ৩, ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত (২১ আগস্ট, শুক্রবার) রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করায় ওই আসনটি সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী তার কার্যভার গ্রহণের তারিখ থেকে শূন্য হলো। বিজ্ঞপ্তিটি অবিলম্বে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া শূন্য হওয়া আসনটিতে উপ-নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়েছে।

একইসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্পিকার ও ডেপুটি স্পিকারের কার্যালয়, বিরোধীদলীয় নেতার কার্যালয়সহ সংশ্লিষ্ট সব দফতরে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি পাঠানো হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, যেহেতু আসনটি শূণ্য ঘোষণা করা হয়েছে, এখন আমরা আইন-বিধি দেখে পরবর্তী ব্যবস্থা নেব।

৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন হবে উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন আসন্ন থাকায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য বেশি সময় নেব না, দ্রুতই নির্বাচন আয়োজন করা হবে।

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 22 August, 2026, 3:52 pm
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মন্ত্রী পরিষদের দায়িত্ব পাওয়া নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী।

শনিবার (২২ আগস্ট) বেলা ১টা ১৫ মিনিটের দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ​এম রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী। তবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ প্রবেশ করেন দুপুর ১টা ৫২ মিনিটে।

এদিন নতুন দুই প্রতিমন্ত্রী—হুমায়ুন কবির (পররাষ্ট্র মন্ত্রণালয়) ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন (ধর্ম মন্ত্রণালয়) শ্রদ্ধা জানাতে যান। তারা বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান।

এ সময় পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে তারা জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

সাভারের জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপকৌশলী আনোয়ার হোসেন আনু বলেন, চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করলে সাধারণ জনগণদের জন্য স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করা হবে বলে জানান তিনি।

শরিফুলের ৬ উইকেটে আশা বাঁচিয়ে দিন শেষ করল বাংলাদেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 22 August, 2026, 3:23 pm
শরিফুলের ৬ উইকেটে আশা বাঁচিয়ে দিন শেষ করল বাংলাদেশ

ডারউইন টেস্টে হাসান মাহমুদের পর এবার ম্যাকাই টেস্টে জ্বলে উঠলেন চোট থেকে ফেরা পেসার শরিফুল ইসলাম। অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নেমেই ক্যারিয়ারসেরা বোলিং ফিগার পেয়ে গেলেন বাঁ-হাতি এই পেসার। গড়লেন বাংলাদেশের হয়ে দ্বিতীয় দ্রুততম ফাইফারের রেকর্ড।

এই ম্যাচে নামার আগে টেস্টে শরিফুলের সেরা বোলিং ফিগার ছিল ২৮/৩। এছাড়া এক টেস্টের দুই ইনিংসে মিলিয়ে ৫৬/৫ ছিল তার সেরা বোলিং। অজিদের বিপক্ষে আজ দুটিই ছাড়িয়ে গেলেন শরিফুল। ৮.৫ ওভারে ফাইফার পূর্ণ করা এই পেসার ইতোমধ্যে ৬ উইকেট (এখন পর্যন্ত ফিগারটা- ৩৪/৬) শিকার করেছেন।

অবশ্য বাংলাদেশি বোলারদের মধ্যে দ্রুততম ৫ উইকেট শিকারের রেকর্ডটা এখনও বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের দখলে আছে। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে তিনি মাত্র ৬.৫ ওভারেই ফাইফার নিয়েছিলেন। একই কীর্তি গড়তে আরও দুই ওভার বাড়তি লেগেছে শরিফুলের।

স্বভাবতই টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এই গতিতারকা প্রথমবার ৫ উইকেটের দেখা পেলেন। একইসঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় পেসার হিসেবে ৫ উইকেট পেলেন তিনি। আগের টেস্টেই প্রথম ৫ উইকেট ছিল হাসান মাহমুদের। তিনিও শিকার বাগিয়েছিলেন ৬টি উইকেট। ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ৮ উইকেটের ৬টিই গেছে শরিফুলের পকেটে।

এর আগে ব্যাটিংয়ে দারুণ বিপর্যয়ে পড়ে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। অজি গতিতারকা মিচেল স্টার্ক নেন ৬ উইকেট। নিজেদের প্রথম ইনিংসে নামা স্বাগতিকদের ২৬ রানে প্রথম ধাক্কাটা দেন তাসকিন আহমেদ। দলীয় ৪৩ রানে ট্রাভিস হেডকে ইনসাইড এজে বোল্ড করে সেই দলে যোগ দেন শরিফুল। একই ওভারে বোল্ড করেন মার্নাস লাবুশেনকে। এরপর শরিফুল একে একে ফিরিয়েছেন স্টিভ স্মিথ, ব্যু ওয়েবস্টার, প্যাট কামিন্স ও স্টার্ককে।

এর মধ্যদিয়ে শেষ হয়েছে ম্যাকাই টেস্টের প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। দিনের শুরুতে মাত্র ৬৪ রানে অলআউট হয় টাইগাররা। তবে দিনের শেষদিকে শরিফুলের ৬ উইকেট শিকারের মাধ্যমে ম্যাচে টিকে রইল বাংলাদেশ।