খুঁজুন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

বোয়ালখালীর পৌর মেয়রকে সরকারী ত্রান বরাদ্দ না দেয়ায় দক্ষিণ জেলা বিএনপির প্রতিবাদ

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২০, ৩:৩৫ বিকাল
বোয়ালখালীর পৌর মেয়রকে সরকারী ত্রান বরাদ্দ না দেয়ায় দক্ষিণ জেলা বিএনপির প্রতিবাদ

২৪ ঘণ্টা ডট নিউজ। সংগঠন সংবাদ : করোনা ভাইরাসের সংকট মোকাবেলায় সরকারের পক্ষ থেকে আসা ত্রাণের বরাদ্দ চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার মেয়র আবুল কালাম আবুকে না দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি।

আজ মঙ্গলবার (১২ মে) দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, সি. যুগ্ম আহবায়ক আলী আব্বাস ও সদস্য সচিব মোস্তাক আহমেদ খান স্বাক্ষরিত এক যুক্তবিবৃতিতে নেতৃবৃন্দরা বলেন, করোনার সংকট শুরু হওয়ার পর থেকে বোয়ালখালীতে এ পর্যন্ত ৮ দফায় ত্রাণ এসেছে। প্রতিবারই ব্যবস্থাপনার স্তর লঙ্ঘন করে ত্রাণ বরাদ্দে মেয়রকে বাদ দিয়ে পৌর এলাকায় বিতরণ করা হয়েছে।

বোয়ালখালী পৌর মেয়র বিএনপি দলীয় হওয়ায় এলাকায় ত্রাণ বিতরণের জন্য পৌর মেয়রকে বরাদ্দ প্রদান করা হয়নি। সেখানে আওয়ামী লীগের নেতাদের দেওয়া তালিকা অনুযায়ী ত্রাণ বিতরণ করা হয়েছে।

সরকারের ত্রাণ পৌর মেয়রের নামে বরাদ্দ না দিয়ে কাউন্সিলরের নামে বরাদ্দ দেওয়া হয়েছে। দেশের কোথাও এই ধরনের নজির নেই।

নেতৃবৃন্দরা বলেন, বোয়ালখালীর পার্শ্ববর্তী পটিয়া, চন্দনাইশ, বাঁশখালীসহ জেলার সব পৌরসভা এলাকায় মেয়রের নামে পৌর এলাকার ত্রাণ বরাদ্দ হয়েছে। কিন্তু বোয়ালখালী পৌরসভার ক্ষেত্রে ব্যতিক্রম। এটি জনগণের ভোটের রায়ের প্রতি অবিচার ও ক্ষমতার অপব্যবহার।

নেতৃবৃন্দ বলেন, বোয়ালখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সরকারি নিয়মনীতির তোয়ক্কা না করে পৌর এলাকার সরকারি ত্রাণ পৌর মেয়রকে বরাদ্দ না দিয়ে নিজের ইচ্ছে মাফিক বিলি বন্টন করেন।

তিনি নিয়ম লঙ্গন করে স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতাদের যোগসাজশে তাদের দেয়া তালিকা অনুযায়ী ত্রাণ বরাদ্দ এবং বিতরণ করছেন।
ফলে সুবিধা বঞ্চিত মানুষ ত্রাণ বরাদ্দ পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন।

ত্রাণ বিতরণে অনিয়মের বিষয়ে বোয়ালখালীর ইউএনও’র বিরুদ্ধে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে পৌর মেয়র লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু জেলা প্রসাশন এই অভিযোগের ব্যাপারে এখনো কার্যকর কোন প্রদক্ষেপ গ্রহন করেনি।

নেতৃবৃন্দ বলেন, এখন আওয়ামী লীগ নেতাদের বাড়িতে চাল ও খাটের মধ্যে তেল পাওয়া যাচ্ছে। জনগণের টাকায় কেনা ত্রাণ ক্ষমতাসীন দলের চেয়ারম্যান, মেম্বার ও আওয়ামী লীগের নেতারা আত্মসাৎ করছেন।

প্রতিদিন সারাদেশে ত্রাণের চাল, ডাল ও তেল ধরা পড়ছে। আওয়ামী দলীয় চেয়ারম্যান, মেম্বাররা গরীবের ত্রাণের চাল চুরির উৎসবে মেতে উঠেছে।

দেশের সকল সংকটকালীন মুহুর্তে আওয়ামীলীগ জনগণের কথা না ভেবে লুটপাতে ব্যস্ত হয়ে যায়। আওয়ামীলীগের এমপিরা জনগণের জন্য বরাদ্ধকৃত ত্রাণ থেকে ভাগ বসাচ্ছে। আবার বিভিন্ন এলাকায় বিএনপি দলীয় নির্বাচিত জনপ্রতিনিধিদের সরকারী ত্রাণের বরাদ্দ থেকেও বাদ দিচ্ছে।

নেতৃবৃন্দরা আরো বলেন, সারাদেশে অসহায় মানুষের জন্য সরকার যে ত্রাণ বরাদ্দ দিচ্ছে তা পর্যাপ্ত নয়, তার উপরে এসব ত্রাণ থেকে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান, মেম্বাররা তা আত্মসাত করছে। তাদের যে চোরের মনমানসিকতা তারা সে দৃষ্টিভঙ্গির সংকির্ণতা থেকে এখনো বেরিয়ে আসতে পারেনি।

অপরদিকে বিএনপি দীর্ঘ এক যুগ ক্ষমতার বাহিরে থাকার পরও সারাদেশে বিএনপি, অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিজস্ব অর্থায়নে কর্মহীন মানুষদের পাশে দাড়িয়েছে।

জনগণের দল হিসাবে বিএনপি নেতাকর্মীরা জনগণের পাশে দাড়িয়েছে। করোনা শুরু থেকে চট্টগ্রামে বিএনপি সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

নেতৃবৃন্দরা বলেন, বর্তমানে দেশের এই দূর্যোগকালীন সময়ে কে কোন কোন দল করে তা বিবেচনা করার সময় নয়। মানুষ হিসাবে মানুষের পাশে দাড়ানো সবার কর্তব্য। নেতৃবৃন্দ বোয়ালখালীর নির্বাচিত র্পৌর মেয়র আবুল কালাম আবুকে ত্রাণের বরাদ্দ থেকে বাদ চিন্তা থেকে বেরিয়ে এসে দলমত নির্বিশেষে জনগনের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

২৪ ঘন্টা/এম আর

Feb2
Feb2

সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার, সতর্ক করল আইএসপিআর

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৯:৫৫ সকাল
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার, সতর্ক করল আইএসপিআর

বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

শনিবার (১০ অক্টোবর) ঢাকায় প্রকাশিত এক বিবৃতিতে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, এসব তথ্য প্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে প্রতীয়মান হয়।

এ ধরনের বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে প্রভাবিত না হওয়ার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ জানিয়েছে আইএসপিআর।

বিবৃতিতে আরও বলা হয়, সুদৃঢ় চেইন অব কমান্ড, পারস্পরিক আস্থা, ঐক্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা ঐক্যবদ্ধ রয়েছে। দেশ ও জনগণের প্রতি অর্পিত দায়িত্ব পালনে সেনাবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।

এ ছাড়া বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনী প্রধান সম্পর্কিত যে কোনো তথ্যের ক্ষেত্রে আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য তথ্যসূত্র অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় বাংলাদেশিসহ নিহত ১২

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৯:১৩ সকাল
রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় বাংলাদেশিসহ নিহত ১২

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে শনিবারের (১০ অক্টোবর) এ হামলার বিষয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

এর কয়েকদিন আগে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের অবকাঠামো লক্ষ্য করে মিসাইল হামলা চালানোর দাবি করে আসছিল।

শনিবারের এ হামলার ঘটনায় সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে চারজন সৌদি আরবের এবং দুজন বাংলাদেশের নাগরিক রয়েছেন।

এ ছাড়া মিশর, জর্ডান, ফিলিস্তিন, সুদান, সিরিয়া ও যুক্তরাষ্ট্রের একজন করে নাগরিক এ হামলায় নিহত হয়েছেন। হামলার পর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।

অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, পূর্ব সৌদি আরবের দাম্মামে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও একটি ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো নিক্ষিপ্ত বস্তু এসে পড়েছে। ধারণা করা হচ্ছে, ইরান-সমর্থিত হুতিরাই এসব হামলা চালাচ্ছে।

গত এক সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে অন্তত এ নিয়ে চারবার হামলা হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার এক পাইলটসহ তিন সৌদির নাগরিক নিহত হন।

হুথিরা ওই দিন বিমানবন্দরের অবকাঠামোর পাশাপাশি সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমানকেও টার্গেট করে হামলা চালায়। এতে ওই পাইলটের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

প্রায় দুই মাস ধরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে। হুথিরা এক্ষেত্রে রিয়াদ বিমানবন্দরকে সবচেয়ে বড় টার্গেটে পরিণত করেছে।

তারা এর আগে সতর্কতা দিয়েছিল, যদি কোনো বিমানসংস্থা সৌদির আকাশ দিয়ে বিমান চালায় তাহলে কঠোর পরিণতি ভোগ করতে হবে। এরপর, গতকাল (শনিবার) রাজধানী রিয়াদের বিমানবন্দরে এ বড় হামলার ঘটনা ঘটে।

কলকাতায় মারা গেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৮:৩৫ রাত
কলকাতায় মারা গেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টায় ভারতের কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ৭টার কিছুক্ষণ পর রোটনের মৃত্যু হয়। তার লাশ দেশের আনার প্রস্তুতি চলছে।

ফেসবুকে দেওয়া এক পোস্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বিষয়টি জানিয়েছেন। ‍তিনি লেখেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, আমাদের সবার অত্যন্ত প্রিয়, আমার ভাই, সহযোদ্ধা, সুখ-দুঃখের সাথী,পরম স্নেহের মাহফুজুল হায়দার চৌধুরী রোটন আমাদের মাঝে আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ছোট ভাইয়ের মতো স্নেহস্পদ ও রাজপথের সহযোদ্ধাকে হারানোর বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। এত দ্রুত রোটন আমাদের মাঝে নেই ভাবতেই খুব কষ্ট হচ্ছে।

মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই কমিটির সভাপতি ছিলেন মাহমুদ হাসান রিপন।

ছাত্রলীগের রাজনীতি শেষ করে পরে আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি। চট্টগ্রামের রাউজানের এই রাজনীতিবিদ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। ২০২১ সালে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য হিসেবেও মনোনীত হন তিনি।