খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে সংবাদ সম্মেলনে আইআইইউসি খুলে দেওয়ার দাবী ছাত্রলীগের

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০, ৭:১৪ অপরাহ্ণ
সীতাকুণ্ডে সংবাদ সম্মেলনে আইআইইউসি খুলে দেওয়ার দাবী ছাত্রলীগের

২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) খুলে দেয়ার দাবীতে সাংবাদিক সম্মেলন করেছে আইআইউসি ছাত্রলীগ নেতৃবৃন্দ।

মঙ্গলবার দুপুর ১টায় সীতাকুণ্ড প্রেসক্লাব সম্মেলন কক্ষে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রলীগ নেতা শাহরিয়ার হামিদ।

লিখিত বক্তব্য তিনি বলেন, আইআইইউসি চট্টগ্রাম এর দেশ বিরোধী সিন্ডিকেট ও সাবেক শিবিরকর্মী শিক্ষকদের যড়যন্ত্রমুলক অপপ্রচার ও নাটকীয় কায়দায় বিশ্ববিদ্যালয় ও হল বন্ধ এবং জাতির পিতা ও প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের প্রতিবাদে এই সাংবাদিক সম্মেলন।

গত ২৯ জানুয়ারী বুধবারে দরখাস্তে রিকমান্ডেশন নিয়ে ছাত্রলীগ নেতাদের সাথে ইইই বিভাগের শিক্ষক শামীম স্যারের সাথে বাকবিতন্ডা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ঐ শিক্ষক অনেকটা নাটকীয় কায়দায় হামলা হয়েছে বলে অপপ্রচার করে এবং সুপরিকল্পিতভাবে ছাত্রলীগকে সকলের কাছে প্রশ্নবিদ্ধ করে।

ছাত্র শিবির ও জামাতীদের এজেন্ডা বাস্তবায়ন করতে তিনি শিক্ষকতার মহান পেশা ভুলে এজেন্ট হয়ে ইচ্ছাকৃতভাবে কৃত্রিম সংকট তৈরী করে। সেইদিন তারা শরিয়া ফ্যাকাল্টিতে প্রবেশ করে তারা জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করে।

কৃর্তপক্ষ সেইদিনের ঘটনার পুরো সিসিটিভি ফুটেজের খন্ডিত ও ইডিটেড অংশ প্রচার করে পরিকল্পিতভাবে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধকরণ ও ভাবমূর্তি নষ্টের অপচেষ্টায় লিপ্ত আছে। তারই ধারাবাহিকতায় সাবেক শিবির ক্যাডারা শিক্ষক শামীমকে লাঞ্চনা ও হামলার অভিযোগ তোলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতর মানববন্ধনের নাটক করে।

শিক্ষকরা নাটকীয়ভাবে জরুরী সিন্ডিকেট ডেকে জামাত শিবিরের প্রেসক্রিপশন মোতাবেক অনিদিষ্টকালের জন্য আবাসিক হল ও একাডেমিক কার্যক্রম বন্ধ করে দিয়ে স্বাধীনতার স্বপক্ষের শক্তি ‘ বাংলাদেশ ছাত্রলীগ’কে দমিয়ে শিবির চক্রকে ক্যাম্পাসে প্রতিষ্ঠার যড়যন্ত্র করে।

প্রশানসনকে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অপচেষ্টা ত্যাগ করে অবিলম্বে একাডেমিক কর্মকান্ডে ফিরে এসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে অভিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাই।

সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক যোবায়ের ইসলাম ডলার। উস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ইইই বিভাগের ছাত্র ছাত্রলীগ নেতা মিফতাহুল হাসান আনাম, একই বিভাগের আব্দুল জব্বার নাঈম, শাহরিয়ার হামিদ ও এল এল এম বিভাগের উচো মারমা প্রমুখ।

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার জানান, বিশ্ববিদ্যালয়ের রাজনীতি কর্মকান্ডের কোন সুযোগ নেই। আপনারা জানেন আমাদের বিশ্ববিদ্যালয় টি সম্পুর্ন ধুমপান ও রাজনীতি মুক্ত বিশ্ববিদ্যালয়।

ছাত্রলীগ যে অভিযোগ করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন । হলের মধ্যে কখনো কোন রাজনৈতিক দলের অফিস থাকতে পারে না। শিবিরের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, তাদের দৃশ্যমান কোন কর্মকান্ড আমার চোখে পড়েনি। পরোক্ষভাবে করছে কিনা সে বিষয়ে আমি অবগত নয়।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…