ফার্মেসিতে মিলল সরকারি ঔষধ ও নকল সেকলো
চট্টগ্রামের হাটহাজারীর পৌর সদরের একটি ফার্মেসীর গোডাউনে মিলল লক্ষাধিক টাকার সরকারি ঔষধ।
বুধবার উপজেলা সদরের আলম ফার্মেসি নামে একটি ফার্মেসীতে অভিযান চালিয়ে এসব নকল ঔষধ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ওই ঔষধের দোকানটি সীলগালা করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানে নেতৃত্ব দেয়া হাটহাজারীর ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ পেয়ে দুই ফার্মেসি থেকে দুই ধরনের সেকলো কিনে বাসায় নিয়ে এসে পরীক্ষা করলাম। আসল সেকলোর দানাগুলো ছোটো ছোটো। ক্যাপসুলের গায়ে স্কয়ারটি লিখা। দানাগুলো তিতকুটে ধরনের স্বাদ।

নকল সেকলোর দানাগুলো হোমিওপ্যাথিক দানার সাইজ। ক্যাপসুলের গায়ে স্কয়ার লিখা নাই। দানাগুলোর স্বাদ ময়দার মতো।
পরে আলম ফার্মেসীতে অভিযান চালিয়ে জব্দকৃত ২২৯ পাতা সেকলোর মধ্যে ২২৪ পাতা এক ধরনের (নকল) আর ৫ পাতা সেকলো অন্যধরনের (আসল)। এরপর গোডাউনে অভিযান চালিয়ে প্রায় এক লক্ষ টাকার সরকারি ঔষধ জব্দ করা হয়েছে।
তিনি বলেন, দোকানটি বন্ধ করে দেয়া হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে দোকান মালিক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন