প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে হামলার ঘটনায় থানায় মামলা
হাটহাজারী(চট্টগ্রাম)প্রতিনিধিঃ হাটহাজারীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠানে হামলার ঘটনায় হাটহাজারী মডেল থানায় ৫০৬/১১৪নং দন্ড বিধির ১৪৩/৪৪৮/৩২৩/৩০৭/৪২৭ ধারায় একটি মামলা করেছেন দ্বীন মোহাম্মদ নামে স্থানীয় এক আওয়ামীলীগ নেতা।
সূত্র জানায়, গত সোমবার উপজেলার নাজিরহাটে একটি কমিউনিটি সেন্টারে বঙ্গবন্ধু স্টুডেন্ট ওয়েল ফেয়ার সোসাইটি নামে একটি সংগঠন প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠান পালনের এক পর্যায়ে হঠাৎ বাহির থেকে কিছু দুর্বৃত্তরা প্রবেশ করে অনুষ্ঠানে হামলা চালিয়ে জন্মদিনের কেক,চেয়ার টেবিল ভাংচুর করে অনুষ্ঠান পন্ড করে দেয়। এই ঘটনায় দ্বীন মোহাম্মদ নামে স্থানীয় এক আওয়ামীলীগ নেতা বাদী হয়ে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের আবু তৈয়ব, এরশাদ, রায়হানসহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২৫/৩০ জনকে আসামী করে মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ৪২। তারিখ: ২৯/০৯/২০২০ খ্রিষ্টাব্দ।
আওয়ামীলীগের নেতা রুহুল আমিনের সভাপতিত্বে এবং চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শওকত আলম এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা এই অনুষ্ঠানে হামলার ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক নাজমুল হুদা মনি বলেন এই ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার (ওসি তদন্ত) রাজিব শর্মা জানান, মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে হামলার ঘটনায় থানায় একটি মামলা রুজু হয়েছে। পুলিশ অপরাধীরের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রেখেছে।
২৪ ঘণ্টা/মালেক/পারভেজ


আপনার মতামত লিখুন