মিরসরাইয়ে ছুরিকাঘাতে যুবক খুন, গ্রেপ্তার ১

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২০, ৪:২৫ বিকাল
মিরসরাইয়ে ছুরিকাঘাতে যুবক খুন, গ্রেপ্তার ১

২৪ ঘন্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে ছুরিকাঘাতে মো. রাকিব হোসেন (২২) নামে এক যুবক খুন হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর এলাকায় এই ঘুনের ঘটনা ঘটেছে। নিহত রাকিব ওই এলাকার চুনু মিয়ার পুত্র।

এদিকে শনিবার ভোর রাত ৪টায় ফেনী জেলা থেকে ফেনী জেলা ডিবি পুলিশ এবং জোরারগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে খুনের সাথে জড়িত প্রধান আসামী আশরাফুল আলম হৃদয়কে (২২) গ্রেপ্তার করা হয়েছে। আশরাফুল আলম হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের সোনা মিয়ার ছেলে।

হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন হারুন জানান, কে বা কারা রাকিবকে খুন করেছে তা স্পষ্ট হয়নি। প্রথমে হামলার পর তাকে উদ্ধার করে কমফোর্ট হাসপাতালে ও পরে শারীররিক অবস্থার অবনতি দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, রাকিবকে খুনের ঘটনায় জড়িত প্রধান আসামী আশরাফুল আলম হৃদয়কে ফেনী থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত ৪টায় ফেনী জেলার ডিবি পুলিশ সহ যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারী) সকালে লাশের ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Feb2
Feb2