বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ সকল ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৩২ রাত
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ সকল ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ১৭ মার্চ দেশের সকল ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ জারিকৃত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে একথা বলা হয়েছে।

আজ এক তথ্য বিবরণীতে বলা হয়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে চলতি বছরের ১৭ মার্চ সারাদেশে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

Feb2
Feb2