চবির বাস খাদে পড়ে ২৫ শিক্ষার্থী আহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৩৩ সকাল
চবির বাস খাদে পড়ে ২৫ শিক্ষার্থী আহত

চবি প্রতিনিধি : ফটিকছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উদ্দেশ্যে ছেড়ে আসা শিক্ষার্থীবাহী একটি বাস (নববাক ১) খাদে পড়ে গিয়ে প্রায় ২৫ শিক্ষার্থী আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে মনিয়াপুরের চেয়ারম্যান ঘাটায় এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ফটিকছড়ি থেকে ছেড়ে আসা নববাক ১ বাসটি মনিয়াপুরের চেয়ারম্যান ঘাটা এলাকায় আসলে অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে উল্টে পড়ে যায়। এতে অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হয়। এর মধ্যে ৮ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায় নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর এস এম মনিরুল হাসান বলেন, ফটিকছড়ি থেকে আসা একটা বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আমরা ঘটনাস্থলে এসেছি। আহত ৮ জনকে চমেকে পাঠানো হয়েছে।

Feb2
Feb2