খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামের সিআরবিতে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ হবে

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ৩:১২ অপরাহ্ণ
চট্টগ্রামের সিআরবিতে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ হবে

চট্টগ্রামে রেলের পরিত্যক্ত জমিতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় নির্মিত হচ্ছে ৫০০ আসনের হাসপাতাল ও ১০০ আসনের মেডিকেল কলেজ। প্রতিষ্ঠানটি নির্মাণে ব্যয় হবে ৪৮৬ কোটি টাকা। ৬ একর জায়গার মধ্যে নতুন এই হাসপাতালটি নির্মাণ করা হবে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত সভায় প্রকল্পটির অনুমোদন দেয়া হয় বলে জানিয়েছেন রেলমন্ত্রী।

সভাশেষে রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন সাংবাদিকদের বলেন, বিভিন্ন জায়গায় রেলের জমি আছে, সেগুলো হয়ত রেলের ডেভলপমেন্টের জন্য কাজে লাগবে। সেই পরিত্যক্ত জমিগুলো কিভাবে ব্যবহার করতে পারি এ উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমানে সরকারের যে নীতি আমাদের উন্নয়ন প্রকল্পগুলোর প্রায় ৩০ ভাগ পাবলিক-প্রাইভেট পার্টনারশীপের অধীনে নেয়ার এবং পিপিপি অনুযায়ী প্রধানমন্ত্রীর অফিস থেকে এগুলো দেখভাল করা হয় পিপিপি অনুযায়ী। এর অধীনে চট্টগ্রামে ৫০০ বেডের একটি হাসপাতাল ও ১০০ সিটের একটি মেডিকেল কলেজ হবে। এই প্রকল্পটি আজ পারচেজ কমিটিতে অনুমোদিত হলো। এটা রেলওয়ের প্রথম পিপিপি প্রকল্প রেলওয়ের। আগামীতে আমাদের দেশের রেলের ভূমিগুলোতে এই প্রক্রিয়ায় প্রকল্প বাস্তবায়ন করব।

তিনি বলেন, এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৪৮৬ কোটি টাকা। এটি ৫০ বছরের জন্য বাস্তবায়ন হবে, পরে চুক্তি অনুযায়ী হাসপাতালটি রেলের হয়ে যাবে কমিটি।

বেদখল জমি উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, যেগুলো বেদখল আছে সেগুলো তো উদ্ধার করেছি ইতোমধ্যে। বিভিন্ন জায়গায় উদ্ধার প্রক্রিয়া চলমান। আমাদের মূল বিষয়ে হবে জমিগুলো উদ্ধার করে আমরা কী করব সেটি ঠিক করা। উন্নয়নের জন্য রেল পরিচালনার জন্য যে কাজগুলো হচ্ছে, লাইন সম্প্রসারণ, বিভিন্ন স্থাপনা নির্মাণ। এছাড়াও কিছু জমি আছে যেগুলো বিভিন্ন ধরনের মার্কেট করে হয়ত নিজেরাই ভোগ দখল করছে। সেগুলো উদ্ধার করে একটি ব্যবস্থাপনার মধ্যে আমরা নিয়ে আসতে চাই। সেগুলো উদ্ধার করে অর্থনৈতিকভাবে যেন রেল কিছু পেতে পারে সরাসরি সেই ব্যবস্থা নিচ্ছি।

দলীয় অফিসের ব্যানারে রেলের জমি দখল প্রসঙ্গে তিনি বলেন, এগুলো কোনো কিছুই থাকবে না। আমরা দলমত নির্বিশেষে রেলের জায়গাগুলো রেলের অধীনে নিয়ে আসতেছি। এবং এগুলো কিভাবে ব্যবহার করা যায় সেজন্য আমরা সেই প্রক্রিয়া গ্রহণ করেছি। পিপিপির অধীনে বড় ধরনের কোন প্রকল্প করা যায় সেই সুযোগও তৈরি করছি। আবার নিজেরা মার্কেট করে ভাড়া দিতে পারি সে ব্যবস্থাও করছি।

চট্টগ্রামের সিআরবিতে ৬ একর জমিতে মেডিকেল এবং মেডিকেল কলেজটি হবে বলে জানান তিনি।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…