গার্মেন্টস ও শিল্প কারখানায় ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ২:৪১ দুপুর
গার্মেন্টস ও শিল্প কারখানায় ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশ

হাইকোর্ট দেশের সকল গার্মেন্টস ও শিল্প কারখানাগুলোতে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশ প্রদান করেছেন। আগামি দুই মাসের মধ‌্যে এই আদেশ বাস্তবায়ন করে শ্রমসচিবকে প্রতিবেদন দাখিল করার জন্য বলেছেন আদালত।

এ সংক্রান্ত রুলের ওপর এক সম্পূরক আবেদনের শুনানি শেষে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি এম. এনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ‌্যাডভোকেট ইশরাত হাসান। এ আদেশ বাস্তবায়ন করে শ্রম সচিবসহ সংশ্লিষ্টদের আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

Feb2
Feb2