ঢাকা কারিগরি শিক্ষা বোর্ড থেকেও ডেন্টিস্ট বের হয়!
২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কাটিরহাট স্কুল মার্কেটের ২য় তলায় চেম্বার খুলে দাঁতের চিকিৎসা করছেন হেলাল উদ্দিন নামের এক দন্ত চিকিৎসক। নিজেকে একজন ডেন্টিস্ট দাবী করলেও তার কাছে প্রয়োজনীয় কোন কাগজ পত্র নেই।
শুধুমাত্র ঢাকা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এক বছর মেয়াদি কোর্স সম্পন্ন করে সে দাঁতের চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসা দিয়ে আসছেন দীর্ঘদিন ধরে।
অবশেষে বিষয়টি ধরা পড়েছে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে। আজ মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি দুপুর পৌণে ১টার সময় পরিচালিত ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের হাতেই ধরা খেলেন ভুয়া এ চিকিৎসক।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গেলে ভূয়া এ দন্ত চিকিৎসককে চেম্বারেই পেয়ে যান নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুহুল আমিন। এসময় তিনি ওই চিকিৎসককে প্রশ্ন করেন, আপনি কি দন্ত চিকিৎসক? উত্তরে তিনি বলেন জ্বি। এরপর তার কাছে জানতে চাওয়া হয় আপনার কি বিডিএস ডিগ্রী আছে? তিনি বলেন শিওর।
পরে কপিগুলো দেখানোর কথা বলতেই তিনি ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের হাতে ঢাকা কারিগরি শিক্ষা বোর্ডের এক বছর কোর্সের একটা এডমিট কার্ড ধরিয়ে দেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, জীবনে এই প্রথম আমি জানলাম যে, কারিগরি শিক্ষা বোর্ড থেকেও ডেন্টিস্ট বের হন।
চিকিৎসকের কোন সনদ না থাকা সত্তেও ডেন্টিস্ট পরিচয়ে চিকিৎসা প্রদানের অপরাধে চেম্বারটি বন্ধ করার পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ভুয়া এ চিকৎসককে।


আপনার মতামত লিখুন