বাঁশখালী থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী ট্রলার উল্টে গেছে কক্সবাজারের কুতুবদিয়ায়
২৪ ঘন্টা ডট নিউজ। কক্সবাজার প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী থেকে ৭০/৮০ জন যাত্রী নিয়ে ছেড়ে আসা যাত্রীবাহী একটি ট্রলার বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে উল্টে যাওয়ার খবর পাওয়া গেছে।
আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস ও নৌ বাহিনীর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে যাচ্ছে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ফেরদৌস। তিনি বলেন, কক্সবাজারের কুতুবদিয়ায় আল্লামা শাহ আব্দুল মালেক শাহ আল কুতুবীর বার্ষিক ওরশে যাওয়ার পথে যাত্রীবোঝাই একটি ট্রলার উল্টে যাওয়ার ঘটনা শুনেছি।
তবে এখনো হতাহত বা উদ্ধারের সঠিক কোন তথ্য জানা যায়নি। ঘটনাস্থলে থানা পুলিমের একটি পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন