খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

২৪ ফেব্রুয়ারি খুলছে আইআইইউসি : ২ ছাত্র স্থায়ী বহিষ্কার, ৮ ছাত্রকে শাস্তি

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ৮:১৩ অপরাহ্ণ
২৪ ফেব্রুয়ারি খুলছে আইআইইউসি : ২ ছাত্র স্থায়ী বহিষ্কার, ৮ ছাত্রকে শাস্তি

২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : ২৬ দিন বন্ধ থাকার পর আগামী ২৪ ফেব্রুয়ারি (সোমবার) সীতাকুণ্ডের কুমিরাস্থ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) ক্যাম্পাস খুলছে।

সম্প্রতি সংঘটিত ঘটনায় দোষী ২ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার এবং ৮ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদের শাস্তি প্রদানের মাধ্যমে বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় খোলার কথা জানানো হয়।

১৯ ফেব্রুয়ারি (বুধবার) অনুষ্ঠিত এক জরুরী সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সুপারিশ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের সভাপতিত্বে বুধবার অনুষ্ঠিত জররী সিন্ডিকেট সভায় পেশ করা হয়।

সিন্ডিকেট তদন্ত প্রতিবেদনের সুপারিশসমূহ বিশদ পর্যালোচনার পর সর্ব সম্মতিক্রমে দোষী সাব্যস্ত ১০ ছাত্রকে বিভিন্ন মেয়াদের শাস্তিসমূহ প্রদান করে। জরুরী সিন্ডিকেট সভায় আইআইইউসি শিক্ষার্থী উচো অং মারমা ও মোঃ অনিক ইসলামকে স্থায়ী বহিস্কার করা হয়।

এছাড়া মোঃ মশিউর রহমান ও ওমর ফারুক তুহিনকে ২ বছরের জন্য, হাসান হাবীব মুরাদ, রবিউল হোসেন রনি ও মোঃ শফিউল আলমকে ১ বছরের জন্য এবং এফজাজুল হক অমি, আবদুল্লাহ আল তাশরীফ ও আবদুল্লাহ আল নাঈমকে ১ সেমিস্টারের জন্য বহিস্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আগামী ২৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম শুরু হবে এসময় ছাত্র-ছাত্রীদেরকে ক্যাম্পাসে সার্বক্ষণিক পরিচয় পত্র (আইডি কার্ড) বহন ও প্রদর্শনের নির্দেশনা দেয়া হয়।

গত ২৯ শে জানুয়ারী বিশ্ববিদ্যালয়ে সংঘটিত র‍্যাগিং, শিক্ষক লাঞ্ছনা, ছাত্র নির্যাতন, বিশ্ববিদ্যালয়ের নিয়ম বহির্ভূত কার্যক্রমসহ কিছু শৃঙ্খলাভঙ্গ জনিত ঘটনার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার সভা-সমাবেশ, মিছিল- মিটিং সম্পুর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে আইআইইউসি কৃর্তপক্ষ।

গত সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা এগারোটায় ক্যাম্পাসের অডিটোরিয়াম হলে এক সংবাদ সন্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…