রাউজানের সর্তা খালে মাটি কাটার মহা উৎসব চলছে
২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : রাউজানের সর্তা খাল থেকে অবৈধভাবে এসকেভেটার দিয়ে মাটি কাটার মহা উৎসব চলছে। চিকদাইর ও নোয়াজিষপুর ইউনিয়নের সীমানা হযরত আকবর শাহ্ সেতু পাশে গভীর ভাবে কাটা হচ্ছে মাটি।
ঝুঁকিপূর্ণ সে আকবর শাহ্ সেতুসহ খালের আশেপাশে থাকা মানুষের বসত-বাড়ি।চিকদাইর তাঁর মিয়া মেম্বারের বাড়ীর বাসিন্দারা জানান,খালের পাড়ে থাকা তাদের ঘর-বাড়ি প্রতিনিয়ত হুমকির পড়ছে। বর্ষা মৌসুমে পাহাড়ী ঢল আসলে সর্তা খালের ভাঙ্গন সৃষ্টি হয়।
গত দু”বৎসর পাহাড়ী ঢলে সর্তা খালের তিনটি স্থানে ভাঙ্গন সৃষ্টি হয়ে মানুষের বাড়ী-ঘর,ফসলী জমি ও রাস্তাঘাট বি বিলীন হয়ে যায়। সর্তার খাল ভাঙ্গনরোধে পানি উন্নয়ন বোর্ড থেকে বাধও নির্মান করা হয়। এভাবে সর্তা খালের মাটি কাটে নিলে আবারো বর্ষা মৌসুমে ভাঙ্গন সৃষ্টি হবে বলে জানান স্থানীয়রা।
স্থানীয় লোকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, এক প্রভাবশালী মহল এসকেভেটার দিয়ে খাল থেকে মাটি কেটে মাটি গুলো প্রকাশ্যে ট্রাক যোগে রাউজান উপজেলা-ফটিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রি করছে। খালে পাড়ে থাকা বাসিন্দারা এসব মাটি কাটা বিষয়ে রাউজান উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।



আপনার মতামত লিখুন