বিএনপি মনোনয়ন প্রত্যাশী কাউন্সিলরদের ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন
২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার ১৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় নগরের কাজীর দেউড়ির নাসিমন ভবনস্থ বিএনপির কার্যালয়ে প্রার্থীদের মাঝে ফরম বিতরণ শুরু করা হয়।
ফরম বিতরন উদ্ভোধন করেন মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
বিকেল পাঁচটা পর্যন্ত সাধারণ ওয়ার্ড়ে কাউন্সিলর পদে ৬০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত ফরম নেওয়া যাবে। একুশে ফেব্রুয়ারি শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে সংগ্রহকৃত মনোনয়ন জমা দিতে হবে। ২২ ফেব্রুয়ারি শনিবার থেকে যাচাই বাছাই করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সহ-সভাপতি এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন,সাংগঠনিক সম্পাদক মনজুর আলম চৌধুরী মঞ্জু, প্রচার সম্পাদক উদ্দিন মুবিন, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, সহ সম্পাদক রফিকুল ইসলাম, মোঃ ইদ্রিস আলী, খোরশেদ আলম কুতুবী,মোঃ শাহজান প্রমূখ।


আপনার মতামত লিখুন