রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ে একদিনের শহীদ মিনার
এম.জুনায়েদ : শহীদ মিনার নেই তবে তাদের শহীদদের প্রতি ভালোবাসা আছে। তাই বাঁশ আর কাঠের শহীদ মিনারেই শ্রদ্ধা জানান শিক্ষার্থীরা। মহান একুশে ফেব্রুয়ারি পালনে ফটিকছড়ির রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ে বাঁশ আর কাঠ দিয়ে শহীদ মিনার তৈরি করেছেন ছাত্র-ছাত্রীরা।
এভাবে প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এলেই এ প্রতিষ্ঠানে একদিনের জন্য অস্থায়ীভাবে শহীদ মিনার বানিয়ে দিবসটি পালন করা হয়। ১৯৯৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো শহীদ মিনার তৈরি হয়নি। এতে বিদ্যালয়টির শিক্ষার্থীরা জানতে পারছে না ভাষার সঠিক তাৎপর্য, জানাতে পারছেনা ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা। শুধু রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয় নয়, উপজেলার প্রায় তিন শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানেই নেই কোনো শহীদ মিনার।
জানতে চাইলে রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মুহাম্মদ সরোয়ার উদ্দীন বলেন, এ বিদ্যালয়ে শহীদ মিনার নির্মান করা খুবই জরুরী হয়ে পড়েছে। কারণ, শিক্ষার্থীরা শহীদ মিনার দেখে মাতৃভাষা সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করবে। কিন্তু অর্থ না থাকায় শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেওয়া সম্ভব হচ্ছেনা।


আপনার মতামত লিখুন