সামাজিক সংগঠন বেসিক নলেজ গ্রুপের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন
সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের সামাজিক সংগঠন বেসিক নলেজ গ্রুপের ৪র্থ বর্ষপূর্তি পালন করা হয়েছে।
শনিবার সকাল থেকে দিনব্যাপী সলিমপুরের ফকিরহাটস্থ সমুদ্র বেড়িঁবাধ এলাকায় বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
সকালে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন সীতাকুণ্ড থানা আওয়ামীলীগেরর সহ-সভাপতি আলহাজ্ব আবুল মান্নান।
বিশেষ অতিথি ছিলেন সলিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য আব্দুল গনি, বিকেজি গ্রুপেরর সভাপতি আব্দুল রায়হান, সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম।
২০১৪ সালে বিকেজি গ্রুপ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সংগঠনটি বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন