খুঁজুন
, ,

মিরসরাই প্রেস ক্লাবে আওয়ামী লীগ নেতৃবৃন্দের মতবিনিময়

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 22 February, 2020, 10:08 pm
মিরসরাই প্রেস ক্লাবে আওয়ামী লীগ নেতৃবৃন্দের মতবিনিময়

আশরাফ উদ্দিন, মিরসরাই : মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের প্রস্তুতি উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে প্রেস ক্লাব কার্যালয়ে সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠুর উপস্থাপনায় ও সভাপতি মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া।

এসময় উপস্থিত ছিলেন মিরসরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি শারফুদ্দীন কাশ্মীর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাওয়াত উল্লাহ রিপন, যুগ্ম সম্পাদক এরাদুল হক ভুট্টু, আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন, প্রচার সম্পাদক কামরুল হোসেন, মিরসরাই প্রেস ক্লাবের সহ সভাপতি ও বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক সাইফুল হক সিরাজী, শাহাদাৎ হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ ও বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদ্যাপন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ ইউসুফ সহ নেতৃবৃন্দ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন পরিষদের আহবায়ক সাইফুল হক সিরাজী জানান, মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে আগামী ১৭ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত তিনমাসব্যাপী বেশ কয়েকটি কর্মসূচি পালন করা হবে। প্রথমে আগামী ২৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আমরা ‘ভাবনায় বঙ্গবন্ধু’ শীর্ষক লোগো উন্মোচন করবো। এরপর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত মিরসরাইয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ভাবনায় বঙ্গবন্ধু’ শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন থাকবে। রচনা প্রতিযোগিতায় ক বিভাগে অষ্টম শ্রেণি থেকে দশম শ্রেণি (শব্দ সংখ্যা ৩০০-৫০০), খ বিভাগে উচ্চ মাধ্যমিক/সমমান (শব্দ সংখ্যা ৭০০-১০০০) এবং গ বিভাগে ¯স্নাতক (পাস ও সম্মান/সমমান) ও ¯স্নাতকোত্তর/সমমান (শব্দ সংখ্যা ১০০০-১৫০০) শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

আগামী ১৭ মার্চ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ‘কবিতায় বঙ্গবন্ধু’ শীর্ষক কবিতা পাঠের আসর। আগামী ১৭ এপ্রিল বঙ্গবন্ধুর জীবদ্দশায় মিরসরাইয়ের যেক’জন ছাত্রনেতা ও আওয়ামী লীগ নেতা সরাসরি বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করার সুযোগ পেয়েছেন তাদের নিয়ে অনুষ্ঠিত হবে গোলটেবিল বৈঠক। প্রতিযোগীতায় বিজয়ীদের লেখা রচনা দিয়ে ম্যাগাজিন বের করা হবে। আগামী ২৮ মে দিনব্যাপী থাকবে সমাপনী আয়োজন। এতে সকালের অধিবেশনে থাকবে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ছবি আঁকা প্রতিযোগিতা। দুপুরে মেজবান। বিকালে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা। সন্ধ্যায় বঙ্গবন্ধুর জীবনের ওপর তৈরি গীতি আলেখ্য।

রচনা প্রতিযোগিতায় প্রত্যেক বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও বিশেষ বিবেচনায় উত্তীর্ণদের প্রদান করা হবে লক্ষাধিক টাকা মূল্যমানের প্রাইজবন্ড, সনদ, ক্রেস্ট ও শিক্ষাবৃত্তি। প্রথম পুরস্কার ১৫ হাজার, দ্বিতীয় পুরস্কার ১০ হাজার, তৃতীয় পুরস্কার ৮ হাজার এবং বিশেষ বিবেচনা ৫ হাজার টাকা মূল্যমানের প্রাইজবন্ড প্রদান করা হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে মিরসরাই প্রেস ক্লাবের নেওয়া উদ্যোগের ভূয়ুশী প্রশংসা করেন। পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সকল ধরণের সহযোগীতা করা হবে বলেও ঘোষণা দেন। বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না। যুদ্ধবিদ্ধস্ত বাংলাদেশকে গড়ার জন্য বঙ্গবন্ধু সাহসী সীদ্ধান্ত নিয়েছিলেন বলেই বাংলাদেশ আজ বিশ্বের বুকে দ্রুত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

Feb2
Feb2

রাঙ্গুনিয়ায় রাহাতিয়া দরবারে জশনে জুলূস ও মীলাদ মাহ্ফিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 24 August, 2026, 7:52 pm
রাঙ্গুনিয়ায় রাহাতিয়া দরবারে জশনে জুলূস ও মীলাদ মাহ্ফিল

আনজুমান-এ রাহাতিয়া বিসমিল্লাহ্ শাহ্ বয়ানিয়ার উদ্যোগে ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফ প্রাঙ্গণ থেকে ৯ রবীউল আউয়াল ২৩ আগস্ট সকাল ১১ টায় পবিত্র জশনে জুলূসে ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও মীলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়।

জুলূসে নেতৃত্ব দেন রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন, পীরে কামিল শাহ্ সূফী আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আবুল বয়ান শাহ্ নঈমী আশরাফী নকশবন্দী (মু.যি.আ.)।

রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফ যিয়ারতের মাধ্যমে জুলূস শুরু হয়। রাঙ্গুনিয়া সরকারি কলেজ রোড হয়ে রাহাতুল্লাহ্ নকশবন্দী সড়ক হয়ে মরিয়ম নগর চৌমুহনী শাহী জামে মসজিদ সামনে সংক্ষিপ্ত আলোচনা ও মুনাজাত হয়। পুনরায় কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গুনিয়া কলেজ গেট হয়ে
রাহাতিয়া দরবার শরীফ পার্শস্থ রাহাতিয়া শাহী ঈদগাহ্ ময়দানে এসে জড়ো হয়। জুলূসে অংশ নেওয়া সুন্নী জনতার হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা, আনজুমান-এ রাহাতিয়া বিসমিল্লাহ্ শাহ্ বয়ানিয়ার পতাকা, প্লেকার্ড ও ফেস্টুন।

জলূসে অংশগ্রহণকারীদের কণ্ঠে “ইয়া নবী সালাম আলাইকা”, “মুস্তফা জানে রহমত পেহ্ লাখো সালাম” ইত্যাদি হামদ, না’তে রাসূল (সা.) এবং “না’রায়ে তাকবীর আল্লাহু আকবর”, “না’রায়ে রিসালাত ইয়া রাসুলাল্লাহ্ (দ.)”।

রাহমাতুল্লিল আলামীন (সা.)-এর শুভাগমণের শুকরগুযার সম্পর্কিত স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়।

রাহাতিয়া দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন, পীরযাদাহ্ মাওলানা সৈয়্যদ মুহাম্মদ গোলাম রসুল শাহ্ নঈমী (মু.যি.আ.)-এর সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় এতে প্রধান মেহমান ছিলেন ভারত থেকে আগত পীরযাদাহ্ মাওলানা মুহাম্মদ বায়েজীদ আশরাফী।

বক্তব্য রাখেন আনজুমান-এ আহলে তাসাওউফ বাংলাদেশ-এর চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা গাজী মুঈনুদ্দীন রিজভী, বায়েজীদ দায়রায়ে মঈনিয়া রহমানিয়ার মুনতাজিম, মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম আশরাফী মাইজভান্ডারী, বাংলাদেশ সূফীবাদী ঐক্য ফোরাম বাংলাদেশ-এর চেয়ারম্যান সাংবাদিক নূর মোহাম্মদ রানা, আনজুমান-এ রাহাতিয়া বিসমিল্লাহ্ শাহ্ বয়ানিয়ার মহাসচিব মুহাম্মদ নঈম উদ্দিন প্রমুখ।

না’তে রাসূল (সা.) পরিবেশন করেন শায়ের ওমর ফারুক ইরন, শায়ের আলভী হাসান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত, না’তে রাসূল (সা.) শেষে মীলাদ, ক্বিয়াম ও মুনাজাতের মাধ্যমে মুসলিম উম্মাহ্’র শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দু’আ করা হয়।

মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে শ্যামল-মোজাম্মেল-রুপা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 24 August, 2026, 2:52 pm
মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে শ্যামল-মোজাম্মেল-রুপা

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে প্রশ্ন করার নামে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সাংবাদিককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

তিন সাংবাদিক হলেন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। সঙ্গে ছিলেন প্রসিকিউটর জহিরুল আমিন, মার্জিনা রায়হান, তারেক আবদুল্লাহসহ অন্যান্য প্রসিকিউটর।

শুনানিতে প্রসিকিউটর ফারুক আহাম্মদ জানান, জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তিন সাংবাদিকের বিরুদ্ধে ১৭ আগস্ট প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ মামলায় তিনজনকেই গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করছে প্রসিকিউশন। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দুই মাস সময় চান তিনি।

শুনানি শেষে প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। পাশাপাশি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়।

প্রসিকিউশন জানায়, ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন তাকে প্রশ্ন করার নামে কিছু উসকানিমূলক বক্তব্য দিয়েছিলেন কয়েকজন সাংবাদিক। এর পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতি বলেছিলেন শেখ হাসিনা।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, ওই উসকানিমূলক প্ররোচনার ধারাবাহিকতায় জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়। এ মামলায় ১৪ জুলাইয়ের ওই ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 24 August, 2026, 1:11 pm
নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ আসামিকে খালাস ও চার আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে যে দুই আসামির তারা হলেন-সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা (৫৭) এবং শাহাদাত হোসেন শামীম(২০)।

আলোচিত এই মামলায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২০১৯ সালের ২৪ অক্টোবর রায় দিয়েছিলেন। রায়ে মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

নথিপত্র অনুযায়ী, ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানি করেন। এ ঘটনায় মামলা হলে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলা তুলে না নেওয়ায় ৬ এপ্রিল মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১০ এপ্রিল নুসরাতের মৃত্যু হয়। এ ঘটনায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান (নোমান) সোনাগাজী থানায় মামলা করেন। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।