খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সিইউএফএল সড়কে অবৈধ স্থাপনা রেখেই সড়ক সংস্কার, জনমনে ক্ষোভ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ৫:৪২ অপরাহ্ণ
সিইউএফএল সড়কে অবৈধ স্থাপনা রেখেই সড়ক সংস্কার, জনমনে ক্ষোভ

২৪ ঘন্টা ডট নিউজ। জাবেদুল ইসলাম, আনোয়ারা : চট্টগ্রাম আনোয়ারা উপজেলা ব্যস্ততম সিইউএফএল সড়কটি দীর্ঘ কয়েক বছর যাবৎ সংস্কার কাজের অবহেলায় চলাচলের অনুপযোগী হয়ে যাত্রী দুর্ভোগ যেন নিয়তিতে পরিণত হয়েছিল।

অবশেষে গুরুত্বপূর্ণ এই সড়কের সংস্কার কাজ শুরু হওয়ায় এ সড়ক ব্যবহারকারীদের মনে দেখা দিয়েছে আনন্দ-উচ্ছ্বাস। কিন্তু সড়কটির উভয়পাশে অবৈধ স্থাপনা রেখেই সড়ক সংস্কার করায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, সড়কটির মাঝখানে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হওয়ার মূল কারণ হলো সড়কের উভয় পাশে অবৈধ স্থাপনা গড়ে তোলায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার ফলে বর্ষাকালে পানি জমে সড়কের মাঝখানে বড় বড় গর্ত সৃষ্টি হয়।

সড়কটির যেখানেই অবৈধ স্থাপনা রয়েছে সেখানেই পানি জমে বড় গর্ত সৃষ্টি হয়ে ছোট ছোট পুকুরের আকার ধারণ করে। এ সড়ক ব্যবহারকারী যাত্রীরা ও এলাকাবাসী মনে করেছিল সড়কটিতে পানি নিস্কাশনের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাস্তাটি প্রশস্থ করে টেকসই সংস্কার কাজ করা হবে।

কিন্তুু অবৈধ স্থাপনা রেখেই সড়কের কাজ শুরু করায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে সড়কটি সংস্কারের পর বর্ষা মৌসুমে কয়েক বছর যেতে না যেতে আবারও গর্ত সৃষ্টি হয়ে জনগনের ভোগান্তি পোহাতে হবে।

জানা যায়, সড়কটি সিইউএফএলের নিজস্ব হলেও এই সড়ক দিয়ে কাফকো, ড্যাপ, কেইপিজেড ও বঙ্গবন্ধু টানেলের সকল যানবাহন চলাচল করায় সকলের যৌথ অর্থায়নে ৩ কোটি ১১ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দে সড়কটির কাজ পেয়েছেন রাজ কর্পোরেশন। চাতরী চৌমুহনী থেকে শুরু করে ফেরিঘাট পর্যন্ত সড়কটি সংস্কার করা হবে।

আনোয়ারা সচেতন মহলের দাবি, চাতরী চৌমুহনী থেকে শুরু করে বন্দর সেন্টার পর্যন্ত উভয় পাশে অবৈধ দোকানপাট, ইট, কংকর ও বালু ব্যবসায়ীদের উচ্ছেদ করে কাজ করলেই সড়কটি টেকসই হবে এবং চলাচল অনেকটা নিরাপদ হবে।

অন্যাথায় অবৈধ স্থাপনা রেখে কাজ করলে বর্ষাকালে পানি জমে থাকবে এবং শুকনো মৌসুমে ধূলা বালি জন্য আবারো আগের মতো কষ্ট পোহাতে হবে। সেই সাথে প্রতিদিন কেইপিজেডের গার্মেন্টস কারখানাগুলো ছুটি হওয়ার পর তীব্র যানজট লেগেই থাকবে।

কর্তৃপক্ষকে দ্রুত এই বিষয়ে সিন্ধান্ত গ্রহণ করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে টেকসইভাবে সড়কটি মেরামতের সঠিক বরাদ্দকৃত অর্থের কাজের প্রতি দৃষ্টি দেওয়ার জোর দাবি জানিয়েছেন সচেতন মহল।

এ বিষয়ে জানতে চাইলে সিইউএফএলের ভূমি কর্মকর্তা আমিনুল ইসলাম লাভলু বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য একাধিক বার আনোয়ারা উপজেলা প্রশাসন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) বরাবরে আবেদন দিয়েছি। আগামী কয়েকদিনের মধ্যে আবারো উপজেলা প্রশাসনের সাথে বসে বিষয়টি নিয়ে আলোচনা করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…