খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে স্কুল ছাত্রীকে উক্ত্যক্ত, পরিবারের উপর হামলা : প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ৭:২৯ অপরাহ্ণ
সীতাকুণ্ডে স্কুল ছাত্রীকে উক্ত্যক্ত, পরিবারের উপর হামলা : প্রকাশিত সংবাদের প্রতিবাদ

২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে দশম শ্রেণীর এক স্কুল পড়ুয়া মেয়েকে উক্ত্যক্তের প্রতিবাদ করায় উক্ত শিক্ষার্থীর পরিবারের উপর বখাটেরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার ২৪ ঘন্টা নিউজ এ প্রকাশিত উক্ত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ভাটিয়ারী ইউনিয়ের খাদেমপাড়াস্থ খোরশেদ মেম্বারের বাড়ির মো. হোসেন।

তিনি বলেন, আমার আপন ভাই মোঃ আবুলের সাথে আমাদের পৈত্রিক সম্পত্তি ভিটা ও বসত ঘর নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

তারই ধারাবাহিকতায় গত ১৯ ফেব্রুয়ারি বুধবার রাত ৯ টার সময় বাড়ির উঠানে পূর্ব পরিকল্পিতভাবে ৫/৬ জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে আমার এবং আমার ছেলে মোঃ শাহাজাহান ও মোঃ জাহেদ হোসেনের উপর অতর্কিতভাবে হামলা করে শরীরের বিভিন্নস্থানে জখম করে।

মো. আবুল হত্যার উদ্দেশ্যে তাহার হাতে থাকা ধারালো কিরিচ দিয়ে শাহাজাহানকে আঘাত করিলে তার বাম হাতে মারাকত্বক জখম হয়। এসময় আমার আরেক ছেলে জাহিদ এগিয়ে এলে তাকেও ধারালো ছুরি দিয়ে চোখ ও নাকে আঘাত করে। স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় আমি বাদী হয়ে পাঁচজনের নামে সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা দায়ের করি। মামলায় মোঃ আবুল(৫০), শামিমা আরা বেগম (৪৭),নাদিয়া আক্তার(১৯), তানিয়া আক্তার(২৫) ও সনিয়া আক্তার (২২) আসামী করা হয়।

সংবাদে স্কুল ছাত্রী নাদিয়াকে স্কুলে যাওয়া আসার পথে কুরুচীপূর্ণ অঙ্গভঙ্গী এবং অশালীন কথাবার্তা, ইভটিজিং করে বলে যে লিখা হয়েছে তা সম্পুর্ণ বানোয়াট, মিথ্যা। এধরণের সংবাদের আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

প্রতিবেদকের বক্তব্য : সোমবার ২৪ ঘন্টা নিউজ এ প্রকাশিত সংবাদটি প্রতিবেদকের নিজস্ব কোন বক্তব্য নয়। মো. আবুল হোসেন এর দায়ের করা মামলা সূত্রের তথ্য মতে নিউজটা প্রকাশিত হয়।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…