খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলা ভাষার সংগ্রামে-স্বীকৃতিতে সাংবাদিকদের বিশাল অবদান রয়েছে:অনুপম সেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৩৩ পূর্বাহ্ণ
বাংলা ভাষার সংগ্রামে-স্বীকৃতিতে সাংবাদিকদের বিশাল অবদান রয়েছে:অনুপম সেন

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজ বিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ অনুপম সেন বলেন, বাংলা ভাষার স্বীকৃতিতে- সংগ্রামে সাংবাদিকদের বিশাল অবদান রয়েছে। সংবাদ পত্র বা গণমাধ্যমের অবদান ভুলবার মত নয়।

বঙ্গবন্ধুকে নিবেদিত চট্টগ্রামের অমর একুশে বইমেলা মঞ্চে প্রফেসর ডঃ অনুপম সেন
‘একুশ ও বাংলাদেশের গণমাধ্যম’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মেলার আলোচনা মঞ্চে এটি অনুষ্ঠিত হয়।

বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি পেশাজীবী নাগরিক সংগঠক রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) সভাপতি মোহাম্মদ আলী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক আলীউর রহমান, চিটাগাং টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক লতিফা আনসারী রুনা প্রমুখ ।

স্বাগত বক্তব্য রাখেন বইমেলা কমিটির সচিব ও চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া।

ড. অনুপম সেন বলেন, বাঙালিকে স্বাধীনতা দিয়েছিলেন, স্বাধীন রাষ্ট্র দিয়েছিলেন বঙ্গবন্ধু। এই স্বাধীনতা জাগর হয়েছিল ভাষা সংগ্রামের মধ্য দিয়ে। এই সংগ্রামের বঙ্গবন্ধু কারান্তরীণ হন।

তিনি আরো বলেন, ৫২এর ভাষা সংগ্রামে চট্টগ্রামের কবি মাহবুব উল আলম চৌধুরীর একূশের প্রথম কবিতা পাঠের জন্য চৌধুরী হারুনুর রশিদের জেল হয়েছিল। কোহিনূর প্রেসের প্রতি পাকিস্তান সরকারের অগ্নিরোষ হয়েছিল।

ড. সেন আরো বলেন, ফরাসি বিপ্লবের লক্ষ্য ছিল সাম্য মৈত্রী ও স্বাধীনতা । বঙ্গবন্ধু বাঙালিকে সেই স্বাধীনতা দিয়েছিলেন বলেই সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হন।

সভাপতির বক্তব্যে পেশাজীবী নাগরিক সংগঠক রিয়াজ হায়দার চৌধুরী ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক উত্তরণের সংগ্রামে গণমাধ্যমকর্মীদের অবদানের কথা উল্লেখ করে বলেন, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা গেলেই জাতীয় উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা আরও অধিকতর হতে পারে। নতুবা শূণ্য উদরে উচ্চ চিন্তা টেকসই হবে না। মর্যাদাগত ক্ষেত্রে আঞ্চলিক বৈষম্য দূর করতে প্রধানমন্ত্রীর দৃষ্টিও আকর্ষণ করেন তিনি।

বইমেলার ১৯তম দিবসের এই আলোচনা থেকে বক্তারা চট্টগ্রামের সর্বজনীন বইমেলা আয়োজনের জন্য মেয়র আ জ ম নাছির উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামীতেও এই মেলা অব্যাহত রাখতে চসিকের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…