সমৃদ্ধ সমাজ বিনির্মাণে সংগঠনের ভূমিকা শীর্ষক আলোচনা সভা
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে ৭৫ টি স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে সামাজিক অবক্ষয় রোধ ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে সামাজিক সংগঠনের ভূমিকা শীর্ষক আলোচনা সভা হয়েছে।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ সম্মেলন কক্ষে এ আলােচনা সভা হয়।
সোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজানের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির আহবায়ক মহিউদ্দিন ইমন।
প্রধান অতিথির বক্তব্য দেন স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক এস এ এম হোসাইন। প্রধান আলোচক ছিলেন নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী।
সংগঠনটির যুগ্ম আহবায়ক দিদারুল আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ পরিচালনা কমিটির সদস্য জাহাঙ্গীর সিকদার, উপজেলা আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক মফজল হোসেন,পশ্চিম গুজরা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইমতিয়াজ উদ্দিন আহমেদ।
বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহবায়ক আহমেদ সৈয়দ, উরকিরচর জনতা সংঘের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম সুমন, উপজেলা যুবলীগ সহসভাপতি জাহাঙ্গীর আলম, রাউজান প্রেস ক্লাবের সভাপতি তৈয়ব চৌধুরী, পূর্ব কচুখাইন সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ আলমগীর, মোকামী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস এম সোলেমান বাদশা, ব্যবসায়ী জিয়াউর রহমান, উৎপল মহাজন অরুন, আজিজুল হক, আব্দুল্লাহ আল রোমান, ইমতিয়াজ জামাল নকিব, মঈনুদ্দিন জামাল চিশতি, এমরান হোসেন মনির, মুহাম্মদ ইকবাল হোসেন, মহিউদ্দিন, মাসুদ হোসেন, মুহাম্মদ সিহাব উদ্দিন বাহাদুর, মোস্তাফা মাসুদ, বিনন্দ বড়ুয়া, হাফেজ ইফতেখার মাহমুদ চৌধুরী, আব্দুস সাত্তার, রবিউল হোসেন সুমন, শেখ রাসেল, জয়নাল আবেদীন জাবেদ, আরমান উদ্দিন শাহ, কাজী শিহাব, কাজী কায়েস উদ্দিন, মিজানুর রহমান, অনিক ভট্টচায্য, এনামুল হক মুন্ন, সাজ্জাদ হোসেন প্রমুখ।
সভায় স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরাও সামাজিক অবক্ষয় রোধ ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে সামাজিক সংগঠনের ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন।
বক্তারা বলেন সমাজের অসঙ্গতি, অন্যায় সমস্যা দুর করে একটি আলোকিত দেশ গড়ে তুলতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো গুরুত্বপুর্ণ ভুমিকা রাখতে পারে। এজন্য সুনির্দষ্ট কিছু বিষয় নিয়ে কাজ করতে হবে। তাঁর মধ্যে শিক্ষার প্রসার, বাল্য বিবাহ প্রতিরোধ, অসহায় মানুষের ভাগ্য পরিবর্তন, মাদক প্রতিরোধে ভুমিকা রাখা সবচেয়ে জরুরী।


আপনার মতামত লিখুন