ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড
ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির বখতপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার সকালে বখতপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কামাল উদ্দীন মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে। এতে ওই এলাকার মরহুম ওয়াহেদ বিন আনোয়ার বাবুল ও সাহেদ বিন আনোয়ার দিলালের ঘর পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের সহায়তায় দুই পরিবারের লোকজন কোন রকম প্রাণে বাঁচে।
জানা যায়, ভোর সকালে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পায় পরিবারের লোকজন। দ্রুততম সময়ে আগুন সবখানে ছড়িয়ে পরে। আগুনে দুই হতদরিদ্রের বসতঘর পুরোপুরিভাবে ভষ্মিভূত হয়ে যায়।
তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি।


আপনার মতামত লিখুন