রাউজানে আজিজিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার দুইদিনব্যাপী সালানা জলসা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০, ৫:৪১ সন্ধ্যা
রাউজানে আজিজিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার দুইদিনব্যাপী সালানা জলসা অনুষ্ঠিত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আজিজিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার দুই দিনব্যাপী সালানা জলসা গত ১ ও ২ মার্চ অনুষ্ঠিত হয়।

আল্লামা গাজী শেরে বাংলা (রহ:) স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় প্রথম দিবসের মাহফিলে আবুল বশর বাবুলের সভাপতিতে ও মোহাম্মদ ইসমাইলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মাওলানা সৈয়্যদ মুহাম্মদ রুহুল আমিন।

প্রধান বক্তা ছিলেন মাওলানা মুহাম্মদ ওমর ফারুক নঈমী। অতিথি ছিলেন মাওলানা আইয়ুব নূরী, আজিজুর রহমান আল কাদেরী, মুহাম্মদ আইয়ুব কাদেরী।

দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মাওলানা কাজী মাহমুদুল হক কাদেরীর সভাপতিত্বে ও মোহাম্মদ ইসমাইলের সঞ্চালনায় দ্বিতীয় দিবসের মাহফিলে উদ্বোধক ছিলেন ড. মুহাম্মদ নাসির উদ্দীন তৈয়্যবী। প্রধান অতিথি ছিলেন শায়েস্তা খাঁ আল আজহারী। প্রধান বক্তা ছিলেন মুফতি গোলাম রব্বানী কাশেমী।

বিশেষ বক্তা ছিলেন মাওলানা এমদাদুল হক আল কাদেরী। অতিথি ছিলেন ইউপি সদস্য হাজী মুহাম্মদ ইউসুফ, আলহাজ্ব এম আবদুস সালাম, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জিয়াউর রহমান, ইয়াছিন কাদেরী, কাজী মুহাম্মদ নাজমুল হক, আলী আজম।

আমন্ত্রিত ওলামায়ে কেরামগণের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা নঈমুদ্দীন হোসাইনী, মাওলানা এস.এম আইয়ুব বদরী, মাওলানা মুহাম্মদ রুহুল আমিন নেজামী।

বক্তারা বলেন, ইসলামের আদর্শ পরিপূর্ণভাবে অনুশীলনের মাধ্যমে সুন্দর জীবন গড়ার লক্ষ্যে সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করলে সেই সন্তান শুধু দুনিয়াতে নয় আখেরাতেও মা-বাবার নাজাতের উছিলা হবে।

Feb2
Feb2