কৈবল্যধামের মোহন্ত মহারাজের মরদেহে খোরশেদ আলম সুজনের শ্রদ্ধা নিবেদন
নগরীর কৈবল্যধামের ষষ্ঠ মোহন্ত মহারাজ শ্রীমৎ অশোক কুমার চট্টোপাধ্যায়ের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। গতকাল ৬ই মার্চ শুক্রবার বিকেল সাড়ে ৫টায় কৈবল্যধামে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের উদ্দেশ্যে জনাব সুজন বলেন, শ্রীমৎ অশোক কুমার চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে কৈবল্যধামের মোহন্ত মহারাজ হিসেবে সনাতনীদের ধর্মীয় দীক্ষায় দীক্ষিত করেছেন। তার মৃত্যু সনাতন সম্প্রদায়ের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি মহারাজের অগণিত ভক্ত ও আশ্রিতদের তাঁর নীতি আদর্শ মেনে চলার আহবান জানান। মোহন্ত মহারাজ এর আত্মার সদগতি কামনা করে ফুলেল শ্রদ্ধা নিবেদন এবং মোহন্ত মহারাজের পরলোকগমনে শোক বইতেও স্বাক্ষর করেন তিনি। জনাব সুজন কৈবল্যধামের যে কোন কর্মকান্ডে অতীতের মতো সবসময় পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক এসএম আলমগীর, যুগ্ম আহবায়ক সরওয়ার মোর্শেদ কচি, মহানগর যুবলীগের সদস্য প্রবীর দাশ তপু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য নুরুল কবির, ট্রাস্টি এডভোকেট চন্দন বিশ্বাস, ট্রাস্টি অজয় মিত্র শংকু, ট্রাস্টি প্রদীপ দত্ত, ট্রাস্টি মিলন দাশ, কৈবল্যধাম ট্রাস্টির সাধারণ সম্পাদক গোপাল দত্ত, স্বেচ্ছাসেবক প্রধান সুশেন দাশ, দেলোয়ার হোসেন সিরাজ, শেখ মামুনুর রশীদ, জাহাঙ্গীর আলম, মোঃ ওয়াসিম প্রমূখ।


আপনার মতামত লিখুন