খুঁজুন
, ,

কাঠ পাচারের নিরাপদ রোড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 10 March, 2020, 9:00 pm
কাঠ পাচারের নিরাপদ রোড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশ

২৪ ঘন্টা ডট নিউজ। কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড : সরকারী বিভিন্ন জাতের কাঠ পাচারের নিরাপদ রোড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশ। প্রতিদিন কোটি টাকার বিভিন্ন জাতের সরকারী কাঠ চট্টগ্রাম থেকে কাভার্ডভ্যানে করে পাচার হচ্ছে দেশের বিভিন্ন স্থানে।

চট্টগ্রামের বান্দরবান, খাগড়াছড়ি, ফটিকছড়ি, রাঙ্গামাটি ও রাঙ্গুনিয়া থেকে কাঠ পাচার হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশ দিয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। গত ৬ মাসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশ দিয়ে পাচার করতে গিয়ে ধরা পড়েছে ৪০ লক্ষ টাকার সেগুন ও গামারী কাট। সেই কাঠের পরিমাণ হচ্ছে দুই হাজার আটশত ঘনফুট। গোপন সংবাদের সূত্রে বন কর্মকর্তারা যেগুলো পান শুধুমাত্র সেগুলোই আটক করতে সক্রম হয়।

সীতাকুণ্ড অংশে গত ৬ মাসে আটক হওয়া সেগুন ও গামারী কাঠের মধ্যে ১৬ সেপ্টেম্বর ২৪.৫৩ ঘনফুট, ২৫ সেপ্টেম্বর ২৪.৮২ ঘনফুট, ২৭ সেপ্টেম্বর ৬.৬৮.৫৮ ঘনফুট, ১০ অক্টোবর দরজা পাল্লা ১৪ পিস, ৬ নভেম্বর চৌকাট ৪৮ পিস, ১ডিসেম্বর ফার্নিচার ৮ আইটেম, ১০ ডিসেম্বর ফার্নিচার ৪ আইটেম, ২২ ডিসেম্বর ৫৯১.২৬ ঘনফুট, ৮ জানুয়ারী ২২.৫১ ঘনফুট, ১২ জানুয়ারী ১০৪.৬৯ ঘনফুট, ১৬ জানুয়ারী ১৭২.৭৮ ঘনফুট, ২২ জানুয়ারী ১৪৭.০৯ ঘনফুট, ৮ফেব্রুয়ারি ২২০.৯৫ ঘনফুট, এবং ১৯ ফেব্রুয়ারি ৫৮২.৭৯ ঘনফুট সেগুন ও গামারী কাঠ আটক করা হয়।

এছাড়া আটক করা হয় ১১ টি কাভার্ডভ্যান গাড়ী। মামলা দায়ের করা হয় ১৪ টি। কাঠ পাচারের সিন্ডিকেট নিয়ন্ত্রন করছে কাঠ ব্যবসায়ী সমবায় সমিতিসহ দলীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি বলে স্থানীয় নানা সুত্র জানা যায়।

এই সিন্ডিকেটের মাধ্যমে প্রতিদিনই কোটি কোটি টাকার সরকারী কাঠ পচার হয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জায়গাতে। ধরা ছোঁয়ার বাহিরে থেকে যাচ্ছে এসব পাচারকারীরা।

এ ব্যাপারে ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, গত ৬ মাসে গোপন সংবাদের সূত্রে আমরা দুই হাজার ৮শত ঘনফুট সেগুন ও গামারী কাঠ কাভার্ডভ্যানসহ আটক করতে সক্রম হয়। এতে বন আইনে ১৪ টি মামলা দায়ের হয়।

Feb2
Feb2

সাত অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে সতর্কতা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 3 September, 2026, 8:29 am
সাত অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে বুধবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 3 September, 2026, 8:18 am
নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ

নেপালের ভোটেকোশি নদীতে গত ২৬ আগস্ট ভয়াবহ আকস্মিক বন্যার ঘটনা ঘটে। এতে শত শত মানুষ নিহত হওয়ার পাশাপাশি বিভিন্ন অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। যারমধ্যে আছে হাইড্রোপাওয়ার বিদ্যুৎকেন্দ্রগুলোও। আর এ কারণে বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।

এতে বলা হয়েছে, বর্ষাকালে নদীর পানি বাড়লে হাইড্রোপাওয়ার বিদ্যুৎকেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদন বাড়ে। এ সময় নিজেদের চাহিদা মিটিয়েও নেপালের বাড়তি বিদ্যুৎ থাকে। যা রপ্তানি করা হয়।

বাংলাদেশ সদ্যই ভারতীয় গ্রিড ব্যবহার করে নেপালের বিদ্যুৎ আনছিল। তবে এখন এ বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, ভোটেকোশি নদীতে আকস্মিক বন্যার পর অনেক হাইড্রোপাওয়ার বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে।

শুষ্ক মৌসুমেও নেপাল গড়ে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করে আসছিল। কিন্তু এখন এটি ৬৫০ মেগাওয়াটে নেমে এসেছে।

নেপালে শীতকালে বিদ্যুতের চাহিদা বেড়ে যায়। এ কারণে দেশটিকে বিদ্যুৎ আমদানি করতে হতো। তবে হাইড্রোপাওয়ার প্রকল্পের মাধ্যমে নিজেদের চাহিদা মিটিয়ে দেশটি আঞ্চলিক বিদ্যুৎ রপ্তানিকারকের ভূমিকায় আসছিল।

বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির অনুমোদন ছিল ২২ দশমিক ১ মেগাওয়াটের চিলমি হাইড্রোপাওয়ার প্রজেক্ট এবং ২৪ মেগাওয়াটের ত্রিশূলি হাইড্রোপাওয়ার প্রজেক্টের। এ দুটি কেন্দ্রই ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে গত সপ্তাহ থেকে তারা বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ রেখেছে।

প্রতিষ্ঠান দুটি মার্কিন ডলারের বিনিময়ে ভারতের গ্রিড দিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করেছিল।

নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক দীর্ঘায়ু কুমার শ্রেষ্ঠ বলেছেন, “বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা দুটি কেন্দ্রেই ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে আমরা ভারতকে বিকল্প হিসেবে অন্য প্রজেক্ট থেকে বিদ্যুৎ পাঠানোর সুযোগ দিতে অনুরোধ করেছি।”

সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 2 September, 2026, 11:48 pm
সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় মির্জা আব্বাসকে বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় তার স্ত্রী আফরোজা আব্বাসও সঙ্গে ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

১৫ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পর তাকে মালয়েশিয়ায় চিকিৎসার জন্য নেওয়া হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস।