ফটিকছড়িতে নকল ও ভেজাল খাদ্য জব্দ: আটক-১
ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি পৌরসভার দক্ষিণ রাঙ্গামাটিয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ও ভেজাল পণ্য জব্দ করে ধ্বংশ করেছে ফটিকছড়ি থানা পুলিশ।
বুধবার (১১ মার্চ) ভোর হতে দুপুর ১২ টা পর্যন্ত পৌরসভার দক্ষিণ রাঙ্গামাটিয়ার নুর আহমদ সারাং বাড়ীর একটি কলোনীতে অভিযান চালিয়ে প্রায় ৫ লক্ষ টাকা দামের ভেজাল সামগ্রী উদ্ধার করা হয়।
এসময় পুলিশ কারখানার মালিক ছালাহ উদ্দিন (৩৫) কে প্রথমে আটক এবং পরে উপজেলা নির্বাহী ও নির্বাহী ম্যাজিস্ট্রট সায়েদুল আরেফিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ৬ মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন।
কারখানার মালিক ছালাহ উদ্দিন জানান,সে আড়াই বছর যাবৎ কুমিল্লার বিসিক এলাকা থেকে বিভিন্ন পন্য এনে আকর্ষনীয় মোড়কে পুরিয়ে বাজারজাত করে আসছে। এসব ভেজাল ও নকল পণ্যের মধ্যে রয়েছে-সরিষার তেল, সয়াবিন তেল, ময়দা, আটা, সুজি, জুস ইত্যাদী।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ বাবুল আকতার বলেন, গোপন সংবাদে জানতে পারি উক্ত স্হানে নকল ও ভেজাল খাদ্যে উৎপাদন করছে। তার সুত্র ধরে বুধবার ভোরে এসআই রিদুয়ান ও এস আই হাকিমসহ পুলিশের একটি দল উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ৩/৪ ঘন্টা অভিযান চালিয়ে প্রায় ৫লাখ টাকা মুল্যের অনুমোদনহীন নকল ভেজাল পন্য জব্দ করে। পরে থানায় এনে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।


আপনার মতামত লিখুন