খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আজ সিঙ্গাপুরে জুমার নামাজ অনুষ্ঠিত হবে না

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২০, ১২:৪৭ পূর্বাহ্ণ
আজ সিঙ্গাপুরে জুমার নামাজ অনুষ্ঠিত হবে না

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ প্রভাব ফেলেছে মুসলিমদের ধর্মীয় কার্যক্রমেও। ছোঁয়াচে হওয়ায় এই ভাইরাস মসজিদে গিয়ে নামাজ পড়ার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে।

করোনাভাইরাসের বিস্তার রোধে সিঙ্গাপুরের সকল মসজিদ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। শুক্রবার (১৩ মার্চ) থেকে আগামী পাঁচদিন দেশটির ৭০টি মসজিদের সবগুলোই বন্ধ থাকবে। এমনকি শুক্রবার জামায়াতে জুমার নামাজও অনুষ্ঠিত হবে না।

দেশটির সরকার জানিয়েছে, মালয়েশিয়ার সেলানগরে একটি ধর্মীয় গণজমায়েতে অংশ নেয়ার পর সিঙ্গাপুরের দুই নাগরিক করোনা সংক্রমিত হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ফেব্রুয়ারির শেষের দিকে সিঙ্গাপুরের অন্তত ৯০ জন নাগরিক ওই ধর্মীয় সমাবেশে অংশ নেন। তাদের মধ্যে অনেকেই স্থানীয় কিছু মসজিদে সমবেত হতেন।

সিঙ্গাপুরের ইসলামিক রিলিজিয়াস কাউন্সিল অব সিঙ্গাপুর বলছে, ক্রমবর্ধমান করোনা সংক্রমণ ঠেকাতে কয়েকদিনের জন্য সাময়িকভাবে দেশের সব মসজিদ বন্ধ থাকবে।পাঁচদিন ধরে বন্ধ থাকা সব মসজিদে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

পরিষ্কার করার জন্য ইতোমধ্যে পাঁচটি মসজিদ বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছে এই ধর্মীয় কাউন্সিল। বৃহস্পতিবার দেশটির মুসলিম কল্যাণবিষয়ক মন্ত্রী ম্যাসাগোস জুলকিফলি এক সংবাদ সম্মেলনে বলেন, দেশে ফেরত আসার পর এক ব্যক্তির শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে। ওই ব্যক্তির যাতায়াত আছে এমন চারটি মসজিদ শনাক্ত করা হয়েছে।

মুসলিম সম্প্রদায়ের সুরক্ষার জন্যই সব মসজিদ বন্ধের অস্থায়ী এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। দেশটির পরিবেশ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করছেন মুসলিম কল্যাণবিষয়ক মন্ত্রী ম্যাসাগোস জুলকিফলি।

তিনি বলেন, মসজিদে প্রার্থনায় অংশ নেয়া বৃদ্ধরা বিশেষ ঝুঁকিতে আছেন। আমাদের নিজেদের, সম্প্রদায় এবং প্রিয়জনদের রক্ষা করা দরকার। এখন পর্যন্ত যা জানা যাচ্ছে, তাতে কোভিড-১৯ এ সংক্রমণের বেশি ঝুঁকিতে আছেন জ্যেষ্ঠ এবং বয়স্করা।

ইসলামিক রিলিজিয়াস কাউন্সিল অব সিঙ্গাপুর বলছে, মসজিদের সব ধরনের কার্যক্রম যেমন, বয়ান, ধর্মীয় শিক্ষার ক্লাস আগামী ২৭ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। তবে আগামী ১৬ মার্চ পরিষ্কার-পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যালোচনার পর খুলে দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…