খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বিভক্তি নয় দেশপ্রেমই বড় গুণ:রিয়াজ হায়দার

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২০, ৩:৪৪ অপরাহ্ণ
বিভক্তি নয় দেশপ্রেমই বড় গুণ:রিয়াজ হায়দার

চট্টগ্রামের ঐতিহ্যবাহী ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ১২৫ বছর পূর্তির দুই দিন ব্যাপী উৎসব উদ্বোধন হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানের  উদ্বোধন করেন পেশাজীবী নাগরিক সংগঠক,বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।

বিকেল চারটায় তিনি উদ্বোধন করেন বর্ণাঢ্য এক শোভাযাত্রাও।

উৎসবে যোগ দিয়েছেন দেশবিদেশ থেকে বিদ্যালয়ের অন্তত ৫০০০ প্রাক্তন শিক্ষার্থী ।

শোভাযাত্রাকালে ফতেয়াবাদ এলাকার সবকটি সড়ক পথে যেন মিশে যায় বিদ্যালয়টির উদ্যানে। বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা ব্যানার ফেস্টুন ও বর্ণের সাজে দারুন উচ্ছ্বাস প্রকাশের মধ্য দিয়ে এই উৎসবে অংশ নেন।

অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে রিয়াজ হায়দার চৌধুরী সামাজিক আদাব ও দেশপ্রেমের চেতনায় শিক্ষার্থীদের জীবন গঠনের উপর গুরুত্ব আরোপ করে বলেন, দলীয় বিভক্তির বাইরে গিয়ে দেশপ্রেমে জাগর চৈতন্যের অধিকারী হতে পারাটা বড় গুণ।

তিনি করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা তৈরীর জন্য প্রাক্তন শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন।

অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ আবুল কদরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ( চবি)র সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক আ ক ম ফজলুল হক পাশা, বিদ্যালয়টির সাবেক ছাত্র চাকসু ভিপি নাজিম উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক অমর নাথ চৌধুরী, সমাজ সেবক আলী আসগর চৌধুরী, রাজনীতিবিদ কাজী এনামুল হক, সাবেক ছাত্র ও জনপ্রতিনিধি এডভোকেট মোহাম্মদ শামীম, সাবেক ছাত্র ও রাজনীতিবিদ এড ইফতেখার চেধৈুরী মহসিন, রাজনীতিবিদ মোরশেদ আলম চৌধুরী, চবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আলী আসগর চৌধুরী, সাবেক ছাত্র নেতা সৈয়দ মন্জুর আলম, আইনজীবী সমিতির অর্থ সম্পাদক মইনুল আলম চৌধুরী টিপু, চবি আইন বিভাগের অধ্যাপক শাহীন, হাটহাজারী সরকারি কলেজের অধ্যাপক লিটন, চবি একাউর্ন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক আলী আরশাদ চৌধুরী, বাচিক শিল্পী বিশ্বজিৎ পাল প্রমুখ।

উদ্বোধনী বক্তব্যে পেশাজীবী নাগরিক সংগঠক রিয়াজ হায়দার চৌধুরী বলেন, সবার আগে দেশ। দেশের ঐতিহ্য ইতিহাস ধারণ করে আলোকিত দেশ, আলোকিত জীবন গঠন হতে পারে শিক্ষার সার্থকতা।

উত্তর চট্টগ্রামের শিক্ষা বিস্তারে শুধু নয়, সমগ্র চট্টগ্রামের শিক্ষা খাতে ফতেয়াবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অতুলনীয় অবদান রয়েছে বলেও উল্লেখ করেন এই পেশাজীবী-সাংবাদিক নেতা।

তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে দেশের শিক্ষাখাতে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাধারণ অবদানের কথাও উল্লেখ করেন।

Feb2

অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ
অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদকে অস্ত্র আইনের মামলায় দশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন এ রায় ঘোষণা করেন। গত রোববার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেন। মামলায় ফয়সাল করিম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৭ নভেম্বর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে র‌্যাব-২। তখন পালানোর চেষ্টাকালে ফয়সাল করিমকে আটক করা হয়। তার বাসায় তল্লাশি চালিয়ে চার রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার করে র‌্যাব।

এ ঘটনায় পরদিন আদাবর থানায় ফয়সাল করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন র‌্যাবের হাবিলদার মশিউর রহমান।

মামলায় অভিযোগ করা হয়, ফয়সাল করিম এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক কেনাবেচার হোতা। তিনি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চাঁদাবাজি, খুন-জখম এবং জমি দখলসহ সন্ত্রাসী কার্যক্রমের নেতৃত্ব দিয়ে আসছেন। অপরাধ সংঘটনের জন্য অবৈধ আগ্নেয়াস্ত্র নিজের কাছে রেখেছিলেন।

তদন্ত শেষে ফয়সাল করিমকে অভিযুক্ত করে গত বছরের ২৮ মার্চ আদাবর থানার উপ-পরিদর্শক জাহিদ হাসান আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলার বিচার চলাকালে আদালত ১৪ জনের মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

গত বছরের ১৭ নভেম্বর পর্যন্ত ফয়সাল করিম এ মামলায় জামিনে ছিলেন। এরপর ওসমান হাদি হত্যার ঘটনার পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। এর মধ্যে গত মাসে তিনি ভারতে গ্রেপ্তার হয়েছেন।

ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচের ক্যারেজ রেলের বহরে যুক্ত হবে : রেলমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১২:২৯ অপরাহ্ণ
ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচের ক্যারেজ রেলের বহরে যুক্ত হবে : রেলমন্ত্রী

২০২৬ সাল থেকে ২০২৭ সালের ডিসেম্বর নাগাদ ২০০টি ব্রডগেজ ক্যারেজ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হবে বলে জানিয়েছেন রেলপথ, সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১২তম দিন টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান।

ফরিদপুর-১ সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্লা লিখিত প্রশ্ন রেখে বলেন, ঢাকা-কমলাপুর থেকে ফরিদপুর-রাজবাড়ী হয়ে মধুখালি, বোয়ালমারী দিয়ে গোপালগঞ্জ পর্যন্ত কোনো রেলগাড়ি পরিচালনা করার পরিকল্পনা আছে কিনা?

জবাবে শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশ রেলওয়ের অধীনে এই বছরে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচের সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে। প্রকল্পের আওতায় ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের ডিসেম্বর নাগাদ ২০০টি ব্রডগেজ ক্যারেজ বাংলাদেশ রেলওয়ে বহরে যুক্ত হবে মর্মে আশা করা যায়। ক্যারেজগুলো সরবরাহ পাওয়া সাপেক্ষে নতুন ট্রেন পরিচালনার বিষয়ে বাংলাদেশ রেলওয়ে রুট নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলামের প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী বলেন, ‘বর্তমানে বনলতা এক্সপ্রেস ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত চলাচল করছে। তাছাড়া আন্তঃনগর চাঁপাইনবাবগঞ্জ শাটল-২-এর মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী এসে আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনে করে ঢাকা পর্যন্ত যাতায়াত করার সুবিধা রয়েছে। বর্তমানে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে ইঞ্জিন, কোচ ও ক্রুর অভাবে ১৯টি মেইল/কমিউটার ও ২১টি লোকাল ট্রেন চলাচল বন্ধ আছে এবং প্রতিদিন ৭/৮টি মালবাহী ট্রেন পুশব্যাক হচ্ছে।

পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১২:১৮ অপরাহ্ণ
পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখে (১৪ এপ্রিল) টাঙ্গাইলসহ দেশের ১০টি জেলায় কৃষক কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পহেলা বৈশাখে (১৪ এপ্রিল) টাঙ্গাইলসহ বাংলাদেশের ১০টি জেলায় কৃষক কার্ড বিতরণের উদ্বোধন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থেকে কৃষকদের মধ্যে কার্ড বিতরণ করবেন।