খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

উত্তর প্রজন্মের স্বার্থে বঙ্গবন্ধু কন্যার পাশে থাকুন-রিয়াজ হায়দার চৌধুরী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯, ১১:৫৩ অপরাহ্ণ
উত্তর প্রজন্মের স্বার্থে বঙ্গবন্ধু কন্যার পাশে থাকুন-রিয়াজ হায়দার চৌধুরী

২৪ ঘন্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক : সংবাদপত্র হকারদের জীবনমান উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার বিকল্প নেই’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সাংবাদিকদের জাতীয় সংগঠন ‘বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সহ-সভাপতি ও পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী।

চিটাগাং সংবাদপত্র হকার্স সমিতির ২৩তম বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে সমিতির এই উপদেষ্টা বলেন, হকার ও বাসস্থান সংকটে থাকা মানুষের জীবন মান উন্নয়নে সরকারের ইতিবাচক উদ্যোগের সারথী হতে হবে আমাদের। শুদ্ধি অভিযানে হাত তোলা সমর্থন দিতে হবে নাগরিক সমাজকে।

পেশাজীবী নাগরিক সংগঠক রিয়াজ হায়দার চৌধুরী আরো বলেন, বঙ্গবন্ধুর মতই তাঁর রক্ত ও আদর্শের উত্তরাধিকার শেখ হাসিনা সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে প্রাণান্ত চেষ্টা করছেন। উত্তর প্রজন্মের স্বার্থে তাঁর হাতকে শক্তিশালী করতে হবে।

সংবাদপত্র হকারদের আবাসন সহ নানা সমস্যা সমাধানে ‘সরকার আন্তরিক’ বলেও জানান রিয়াজ হায়দার চৌধুরী। তিনি চিটাগাং সংবাদপত্র হকার্স সমিতির ২৩তম বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী পর্বের সম্মানিত অতিথি হিসেবে বক্তব্যকালে এই কথাগুলো বলেন।

চট্টগ্রামের মোমিন রোডস্থ প্রিয়া কমিউনিটি সেন্টারে গতকাল ২৪ ডিসেম্বর সন্ধ্যায় এই বার্ষিক সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়।

সমিতির বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী পর্বের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল চট্টগ্রাম সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সমিতিটির উপদেষ্টা জননেতা আ জ ম নাছির উদ্দিনের।

প্রাতিষ্ঠানিক ব্যস্ততার কারণে মেয়র উপস্থিত থাকতে না পারলেও তাঁর প্রেরিত শুভেচ্ছা বার্তা তাঁর(মেয়রের) পক্ষে তুলে ধরেন পেশাজীবী নাগরিক সংগঠক রিয়াজ হায়দার চৌধুরী। মেয়র তাঁর শুভেচ্ছা বার্তায় চট্টগ্রাম শহরে সংবাদপত্র হকারদের সবধরনের সঙ্কট সমাধানে পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সমিতির উপদেষ্টা রিয়াজ হায়দার চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন অন্যতম উপদেষ্টা চট্টগ্রাম ডেকোরেটর মালিক সমিতির সভাপতি, আওয়ামী লীগ নেতা হাজী সাহাবুদ্দিন। ‌বঙ্গবন্ধু কণ্যা রিয়াজ হায়দার চৌধুরী ২

সমিতির প্রতিষ্ঠাতা সম্পাদক মনির আহমদের সভাপতিত্বে ও সাবেক সম্পাদক মকবুল হোসেন সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী, সম্পাদক মোঃ নজরুল ইসলাম লিটন, সহ-সভাপতি দাউদুল ইসলাম, সাবেক সভাপতি নুরুল আলম চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক যথাক্রমে মোস্তফা খোকন, জয়নাল আবেদীন, বর্তমান সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান, হকার্স সমিতির নির্বাহী সদস্য রাশেদ পাটোয়ারী ওসমান গনি টিপু প্রমুখ।

সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি নুর রহমান, সমিতির সদস্য আলী আকবর মজুমদার, মোহাম্মদ ইয়াসিন, হাফিজুল্লাহ, দেলোয়ার পাটোয়ারী প্রমুখ সদস্যবৃন্দ।

উদ্বোধনী পর্ব শেষে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এতে সাধারণ সম্পাদকের রিপোর্ট (২০১৪-১৫ হতে ২০১৮-১৯ইং) এবং ২০১৯-২০এর প্রস্তুবিত বাজেট অনুমোদিত হয়।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…