শিবচর উপজেলা লকডাউন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০, ৬:৩৩ সন্ধ্যা
শিবচর উপজেলা লকডাউন

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাদারীপুর জেলার শিবচর উপজেলার ওষুধ, কাঁচামাল, মুদি দোকান বাদে সব দোকানপাট ও গণপরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান জরুরি সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান।

মাদারীপুর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, মাদারীপুরে ২১২ জনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও দুই জনকে ঢাকার আইসোলেশনে রাখা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, করোনা ভাইরাস প্রতিরোধে মাদারীপুর সদর হাসপাতালের নতুন ভবনে ১০০ শয্যা প্রস্তুত করা হয়েছে। সদর হাসপাতালের পুরাতন ভবনের দুটি কেবিনের চারটি বেড প্রস্তুত করা হয়েছে। এছাড়া চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইটি করে বেড প্রস্তুত রাখা হয়েছে।

Feb2
Feb2