খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে আকাশ থেকে পড়ে ৩০ কেজি ওজনের বস্তু : জনমনে আতংক

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২০, ১১:৪৯ অপরাহ্ণ
সীতাকুণ্ডে আকাশ থেকে পড়ে ৩০ কেজি ওজনের বস্তু : জনমনে আতংক

২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে আকাশ থেকে পড়া একটি ভারী অদৃশ্য বস্তুকে বোমা ভেবে তুলকালাম কান্ড ঘটেছে। বেশ কয়েক ঘন্টা পুরো ভাটিয়ারী এলাকায় জনসাধারণের মাঝে বিরাজ করে আতঙ্ক।

আজ ২১ মার্চ শনিবার দুপুর পৌনে দুইটার সময় উপজেলার ভাটিয়ারী এলাকার ৪নং ওয়ার্ডের মিত্র বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার দুপুরে মিত্র বাড়ির পাশে একটি খালি একটি স্থানে বিকট শব্দে আকাশ থেকে একটি বস্তু পড়ার শব্দ শুনে এলাকাবাসী। ঐস্থানে বড় একটি গর্ত হতে দেখা যায়।
তবে এলাকাবাসী বুঝতে পারেনি উপর থেকে কি পড়েছে। ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় হাজার হাজার উৎসুক মানুষের ভীড় বাড়তে থাকে।

বিষয়টি স্থানীয় ইউপি সদস্য সাব্বির আহমেদ চৌধুরী প্রশাসনকে জানালে ঘটনাস্থলে উপস্থিত হয় এএসপি (সীতাকুণ্ড সার্কেল) শম্পা রানী শাহা, মডেল থানার ওসি ফিরোজ আলম মোল্লা, ওসি (তদন্ত) শামীম শেখ, ফৌজদার হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শফিক, ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন।

এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী ও বোমা ডিসফোজল ইউনিট এডিসি পলাশ কান্তি নাথের নেতৃত্বে টিম উপস্থিত হয়। বিকাল ৫ টা থেকে রাত সাড়ে ৮ টা তিন ঘন্টা সময় নিয়ে প্রায় ১২ ফুট গভীর গর্ত মাটির ভিতর থেকে বস্তুটি উদ্ধার করেন তারা।

উদ্ধারকৃত বস্তুটি কোন রকম বোমা বা অন্য কিছু নয় এটি সাগর উপকুলে অবস্থিত শীপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরিত ক্রেনের একটি অংশ ৩০ কেজি ওজনের লোহার পাত। এটি সাগর উপকুলের শিপ ব্রেকিং ইয়ার্ড থেকে প্রায় দেড় কিলোমিটার দুরে গিয়ে পড়ে।

জানা যায়, উপজেলার ভাটিয়ারী ষ্টেশন রোডের পশ্চিম পার্শ্বে সাগর উপকুল এলাকায় অবস্থিত জিরি সুবেদারের মালিকানাধীন ফেরদৌস ষ্টীল। এই শীপ ইয়ার্ডে প্রায় ৪/৫ বছর আগে একটি ৫শত টন ওজনের ক্রেন আনেন বিদেশ থেকে।সীতাকুণ্ডে আকাশ থেকে পড়ে ৩০ কেজি ওজনের বস্তু

কিন্তু দীর্ঘ সময় চেষ্টা করেও ইয়ার্ড কতৃপক্ষ ক্রেনটি ইয়ার্ডে নামাতে পারেনি। শনিবার দুপুরে ফের চেষ্টা চলছিল ক্রেনটি জাহাজ থেকে নামিয়ে ইয়ার্ডের কাজে ব্যবহার করার জন্য। কিন্তু বাঁধে বিপত্তি। ওয়ার টানতে গিয়ে বিকট শব্দে বিস্ফোরিত হয় ক্রেন। ছিঁড়ে যায় ওয়ার।

এ সময় ওয়ার এর তার ছিঁড়ে মহাসড়কের পূর্ব পাশ প্রায় দেড় কিলোমিটার দুরত্বে ষ্টেশন রোড সিদ্দিক ফকিরের মাজার সংলগ্ন এলাকায় পড়ে এবং ত্রিশ কেজি ওজনের একটি লোহার টুকরো দুই কিলোমিটার দুরত্ব ৪নং ওয়ার্ড ভাটিয়ারি মিত্র বাড়ির পুকুর সংলগ্ন এলাকায় পড়ে।

দুপুর থেকে জনমনে আতংক সৃষ্টি হয়,এত বিকট শব্দে এটা কি পড়লো। বাংলাদেশ সেনাবাহিনীর বিএম সংলগ্ন এলাকায় হওয়ায় সেনা বাহিনীকে স্থানীয় প্রতিনিধিরা অবগত করেন। এরপর আইন-শৃঙ্গলা বাহিনী,পরে চট্টগ্রাম থেকে ডাকা হয় বোমা ডিসফোজল ইউনিট।

সন্ধ্যা সাড়ে ৫টার সময় ঘটনাস্থলে আসেন পলাশ কান্তি নাথের নেতৃত্ব সাত সদস্যর বোমা ডিসফোজল ইউনিট। শুরু হয় অভিযান, প্রায় তিন ঘণ্টা মাটি খনন করে মাটির ১২ ফুট গভীর থেকে উদ্ধার করা হয় পুরাতন জাহাজের ত্রিশ কেজি ওজনের একটি টুকরো।

এ বিষয়ে জানতে চাইলে ভাটিয়ারি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘ আসলে অবিশ্বাস্য একটি ঘটনা। ফেরদৌস শীপ ব্রেকিং ইয়ার্ডটি ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দুরত্বে।

দুপুরে বিকট শব্দে বহু উপর দিয়ে এসে এখানে এই লোহার টুকরোটি পড়ে। জনমনে শুরু হয় আতংক। আমাকে স্থানীয় মেম্বার জানানোর সাথে সাথে আমি আইন-শৃঙ্গলা বাহিনীকে অবগত করি।”

এবিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার(সীতাকুণ্ড সার্কেল) শম্পা রাণী সাহা বলেন, যেই ইয়ার্ড থেকে লোহার টুকরোটি এসেছে শুনেছি,তার দুরত্ব প্রায় দুই কিলোমিটার। আমরা তদন্ত করবো এবং অসতর্কতার জন্য ইয়ার্ড কতৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

২৪ ঘন্টা/কামরুল ইসলাম দুলু/আর এসপি

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…